এক্সপ্লোর

RG Kar Agitation: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে অভিযানের আগেই নবান্নের সামনে তুলকালাম!

RG Kar Agitation News: আজকে রাতে নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা জড়ো হয়েছিলেন আন্দোলনের জায়গা দেখবেন বলে। কিন্তু সেই সময়েই সংগ্রামী যৌথ মঞ্চের সভাপতি ভাস্কর ঘোষকে ঘিরে ধরে পুলিশ

সুনীত হালদার, হাওড়া: আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে অভিযানের আগেই নবান্নের সামনে তুলকালাম। নবান্নের গেটের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা জড়ো হতেই হাজির হল পুলিশ। অভিযোগ, প্রতিবাদের জন্য জায়গা দেখতে আসতেই নাকি ধাক্কা দিয়ে বের করে দেয় পুলিশ। 

এবিপি আনন্দর প্রতিনিধি সুনীত হালদার জানাচ্ছেন, আজকে রাতে নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা জড়ো হয়েছিলেন আন্দোলনের জায়গা দেখবেন বলে। কিন্তু সেই সময়েই সংগ্রামী যৌথ মঞ্চের সভাপতি ভাস্কর ঘোষকে ঘিরে ধরে পুলিশ ও ব়্যাফ। পুলিশের পদস্থ কর্তারা তাঁকে ধাক্কা মারেন বলেও অভিযোগ। এরপরে ওইভাবে ধাক্কা মারতে মারতেই ভাস্কর ঘোষকে নবান্ন বাস স্ট্যান্ডের পিছনের দিতে নিয়ে যাওয়া হয়। ভাস্করবাবুর অভিযোগ, যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তা কোনোভাবেই অবৈধ হতে পারে না। কারণ, তাঁরা আগেই প্রসাশনকে গোটা পরিকল্পনার কথা জানিয়েছিলেন। জানানো হয়েছে যে এই অভিযানে চাকরিপ্রার্থী ও আদিবাসী মঞ্চও সামিল হবেন। এই অভিযানের অনুমতি না দেওয়া হলে আগামীকাল সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন বলেও জানা যাচ্ছে। নবান্ন এবং তার চারপাশে কড়া নিরাপত্তার বন্দোবস্ত ছিল। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের তরফ থেকে জানানো হয়েছে, নবান্নের বাসস্ট্যান্ডে তাঁরা জমায়েতের অনুমতি চেয়েছেন। যদি তা না মেলে তবে তাঁরা আগামীকালই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ হবেন। আমরা আজ কেবল জায়গাটা দেখতে এসেছিলাম। এই সক্রিয়তা যদি আরজি করে ভাঙচুরের রাতে পুলিশ দেখাত তাহলে ভাল হত ।

অন্যদিকে, কাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের জেরে একে একে কলকাতার বেসরকারি স্কুলগুলিতে ক্লাস বন্ধের নোটিস এসেছে। কাল বন্ধ থাকবে সেন্ট জেমস্,  ক্লাস হবে শনিবার। কাল পরীক্ষা বন্ধ ডিপিএস রুবি পার্কে, বন্ধ থাকবে ক্লাসও। গোখেল মেমোরিয়ালে পরীক্ষা স্থগিত। ডন বস্কো পার্ক সার্কাসে ক্লাস নয়,  বন্ধ প্র্যাকটিকালও। ক্যালকাটা বয়েজে পরীক্ষা স্থগিত,  ক্লাস হবে অনলাইনে। ক্যালকাটা গার্লসে ক্লাস বন্ধ থাকবে। দুপুর ২.২০ মিনিটের বদলে ১২.৩০ মিনিটে ছুটি লা মার্টিনিয়ারে। মহাদেবী বিড়লায় ওয়ার্ল্ড অ্যাকাডেমিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ। মহাদেবী বিড়লায় ওয়ার্ল্ড অ্যাকাডেমিতে ষষ্ঠ থেকে দ্বাদশ বেলা ১২ ছুটি। জি ডি বিড়লায় অনলাইনে ক্লাস। সুশীলা বিড়লা গার্লস স্কুলে পরীক্ষা স্থগিত, পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত পরীক্ষা স্থগিত, চতুর্থ শ্রেণি পর্যন্ত ক্লাস অনলাইনে। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত,  দাবি স্কুল কর্তৃপক্ষের

আরও পড়ুন: Debolina Dutta: টলিউডে কাস্টিং কাউচ রয়েছে, বহু মহিলাই তার অংশ: বিস্ফোরক দেবলীনা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget