এক্সপ্লোর

Uttarpara: অনলাইনে বিমানের টিকিট কাটতে গিয়ে প্রতারিত, গায়েব প্রায় ৫ লক্ষ টাকা

অনলাইনে বিমানের টিকিট কাটতে গিয়ে প্রতারণার শিকার উত্তরপাড়ার এক প্রৌঢ়। জরুরিকালীন প্রয়োজনে টিকিট কাটতেই নিমেষে গায়েব টাকা।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া- অনলাইনে প্রতারণার ঘটনা হামেশাই হয়ে থাকে। এবার বিমানের টিকিট কাটতে গিয়ে প্রতারিত হলেন এক প্রৌঢ়। অ্যাকাউন্ট থেকে গায়েব হল প্রায় ৫ লক্ষ টাকা। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

ঠিক কী হয়েছে?
 
অনলাইনে বিমানের টিকিট কাটতে গিয়ে প্রতারণার শিকার উত্তরপাড়ার এক প্রৌঢ়। জরুরিকালীন প্রয়োজনে টিকিট কাটতেই নিমেষে গায়েব ৪ লক্ষ ৮১ হাজার ০০০ টাকা। এই ঘটনার পর চন্দননগর কমিশনারেটের সাইবার সেলের দারস্থ হয়েছেন প্রৌঢ়। পাশাপাশি অভিযোগ জানিয়েছেন উত্তরপাড়া থানাতেও।

উত্তরপাড়া বিবিএনসি সরণীর বাসিন্দা অবসর প্রাপ্ত বেসরকারী সংস্থার কর্মী অসীম কুমার ঘোষাল দিল্লী যাবার প্রয়োজন হওয়ায় বুধবার বিমানের টিকিট কাটেন অনলাইনে। তিনি জানান যে তাঁর বালিগঞ্জের একটি বেসরকারী ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। সেখান থেকেই অনলাইনে টিকিকের টাকা কেটে নেওয়া হয়। কিন্তু সমস্যা শুরু হয় সেখানেই।

অসীম বাবুর কথায়, পয়সা দিয়ে টিকিট কাটলেও ই-মেলে  টিকিট বা কোনো মেসেজ পাননি তিনি। এরপর যে সংস্থা থেকে তিনি টিকিট কেটেছিলেন গুগল সার্চ করে সেই সংস্থার কাস্টমার কেয়ারে ফোন করেন অসীম বাবু। সেখানে তিনি অভিযোগ জানিয়ে বলেন যে, তাঁর টাকা কেটে নেওয়া হলেও বিমানের টিকিট তিনি পাননি। যদিও কাস্টমার কেয়ার থেকে তাঁকে বলা হয় টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। 

তবে এই প্রক্রিয়ার জন্য তাঁর নাম আর ফোন নম্বর দিতে হবে। অসীম বাবু জানান এরপরই ঘটে সেই অঘটন। নাম ফোন নম্বর বলতেই পাঁচ থেকে আট মিনিটের মধ্যে পাঁচ বারে মোট ৪ লাখ ৮১ হাজার টাকা তুলে নেয় প্রতারক। অসীম ঘোষাল কিছু বুঝে ওঠার আগেই গায়েব হয় টাকা।  কী করে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা সরাতে পারল প্রতারক তা এখনও বোধগম্য হচ্ছে না প্রৌড়ের। এটিএম কার্ডের নম্বর বা কোনো ওটিপি তিনি দেননি তা সত্ত্বেও এই ঘটনায় হতবাক প্রৌঢ়। এরপরই উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

সেরা শিরোনাম

District News: শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে চেয়ারম্যানের পদ! বিতর্কে কামারহাটি পুরসভা
শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে চেয়ারম্যানের পদ! বিতর্কে কামারহাটি পুরসভা
Baruipur Incident: “যদি তখনও পুলিশ আসত, বাচ্চাকে হয়তো জীবন্ত পাওয়া যেত..”, বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
“যদি তখনও পুলিশ আসত, বাচ্চাকে হয়তো জীবন্ত পাওয়া যেত..”, বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget