এক্সপ্লোর

Vande Bharat Express: ফের বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলা, NJP-র আগে পাথরবৃষ্টি

Vande Bharat Express: ভর দুপুরেই এনজেপি স্টেশনের (NJP Station) কাছে বন্দে ভারত এক্সপ্রেসে হামলা। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত বন্দে ভারত এক্সপ্রেসের সি-৩, সি-৬ কামরা।

শিলিগুড়ি: মালদার পরে এবার এনজেপি (NJP), ফের বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলা। হাওড়া (Howrah) থেকে এনজেপি ঢোকার সময় ফের বন্দে ভারতে পাথরবৃষ্টি। ভর দুপুরেই এনজেপি স্টেশনের (NJP Station) কাছে বন্দে ভারত এক্সপ্রেসে হামলা। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত বন্দে ভারত এক্সপ্রেসের সি-৩, সি-৬ কামরা। মালদায় ট্রেন ঢোকার পর দেখা যায় পাথর ছোড়া হয়েছে, রেল সূত্রে খবর। যাত্রা শুরুর ৩দিনের মধ্যে ২বার হামলা, প্রশ্নে বন্দে ভারতের যাত্রী সুরক্ষা। বারবার হামলার শিকার বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস।                                                                         

ফের বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলা: শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আর সোমবারই মালদায় হাওড়াগামী ডাউন 'বন্দে ভারত' এক্সপ্রেস লক্ষ্য় করে উড়ে এল পাথর।চিড় ধরল ঝাঁ চকচকে নতুন ট্রেনের জানলার কাচে। আর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের আক্রমণ বন্দে ভারত এক্সপ্রেসের উপর। এবার হাওড়া (Howrah) থেকে এনজেপি ঢোকার সময় ফের বন্দে ভারতে পাথরবৃষ্টির ঘটনা ঘটল। ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি কামরা। 

মালদার ঘটনায় সামসি আরপিএফ পোস্টে FIR'এর ভিত্তিতে কমিটি গঠন করে তদন্ত শুরু করল কাটিহার ডিভিশন৷ রেল সূত্রে খবর, সোমবার বিকেল ৫টা ১০-এ, মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে ডাউন বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ভেঙে যায় C-13 কামরার দরজার কাচ। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের জানালা। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মালদার ঘটনার পর রাজ্যের কাছে আরও রেল পুলিশ দেওয়ার অনুরোধ করা হয়েছে। যদিও দীর্ঘ ৫৬১ কিমি যাত্রাপথে RPF বা GRP দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। এনিয়ে বিভিন্ন স্টেশনে সচেতনতা প্রচারের পাশাপাশি লিফলেট বিলি করা হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে ট্রেনটি মালদা স্টেশনে পৌঁছলে তদন্তে যান রেলের আধিকারিকরা। অন্যদিকে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে আধিকারিকরা আসছেন। তারাই এই ট্রেনের স্লাইডিং দরজা সারাবেন।                                                                                         

আরও পড়ুন: Calcutta High Court: D.El.Ed-এর ভর্তি প্রক্রিয়ার বিজ্ঞপ্তি ঘিরেও উঠল দুর্নীতির অভিযোগ, স্থগিতাদেশ আদালতের

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
Anurag Kashyap: ধুন্ধুমার পরিস্থিতি SRFTI-তে, তীব্র প্রতিক্রিয়া অনুরাগ কাশ্যপের, লিখলেন…
ধুন্ধুমার পরিস্থিতি SRFTI-তে, তীব্র প্রতিক্রিয়া অনুরাগ কাশ্যপের, লিখলেন…
BJP News: ভরসন্ধ্যায় বিজেপি নেতার মাথায় গুলি করে খুন, শোরগোল বোলপুরে
ভরসন্ধ্যায় বিজেপি নেতার মাথায় গুলি করে খুন, শোরগোল বোলপুরে

ভিডিও

Chaos in SRFTI |
Narayangarh Goods Train Accident News: নারায়ণগড় থানার রামপুরায় লাইনচ্যুত মালগাড়ির বগি |
Bank Stike News: ভোগান্তি এড়াতে ছুটির দিনে খোলা ব্যাঙ্ক, কাল থেকে টানা ৩দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট
Tapas Roy:
Humayun Kabir | Humayun Kabir | মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা! হুমায়ুনের বিরুদ্ধে দায়ের অভিযোগ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike Tomorrow: ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী, গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী, গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Weather Forecast: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
Embed widget