এক্সপ্লোর

Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয়কে নিয়ে ভিন্ন সুর তৃণমূলেই

Arjun Singh On Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয়কে নিয়ে তৃণমূলেই ভিন্ন সুর। দলের কোনও একুশ, উনিশ, এগারোর ব্যাপার নেই। দল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে ভালই চলছে, আজ এই কথা বললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

সমীরণ পাল, অর্ণব মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: জ্যোতিপ্রিয়কে (Jyotipriyo Mallick Arrest) নিয়ে তৃণমূলেই (TMC) ভিন্ন সুর। দলের কোনও একুশ, উনিশ, এগারোর ব্যাপার নেই। দল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (CM Mamata Banerjee) নেতৃত্বে ভালই চলছে। পার্থ ভৌমিক, রথীন ঘোষের দাবি উড়িয়ে, আজ এই কথা বললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Barrackpore MP Arjun Singh)। যা নিয়ে আবার কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।

কী জানা গেল?
তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেছিলেন, 'এই যে আড়াই বছর মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আমরা বলেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা বলেছিলেন নতুন তৃণমূল, একুশের আপনি একটা ঘটনার কথা বলুন, যে ঘটনায় সরকারের দিকে কোনও অভিযোগের আঙুল উঠেছে।' এদিন কার্যত অন্য সুর শোনা গেল ব্যারাকপুরের সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিংহের কথায়। বললেন, 'দলের কোনও ২১ আর ১৯ আর ১১-র কোনও ব্যাপার নেই। দল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে ভালই চলছে। এটা প্রতিহিংসার রাজনীতি করছে, কেন্দ্রীয় সরকার, তার জন্য সবাইকে এক জায়গায় থাকতে হবে। ২১ আর ১৯ গল্প করে কোনও লাভ নেই।' রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এখনও এই ইস্য়ুতে প্রকাশ্য়ে মুখ খোলেননি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। যদিও, এরইমধ্য়ে তৃণমূলের একাংশ ২০২১-এর আগে এবং তারপরের মধ্য়ে ফারাক তৈরির চেষ্টা করেছেন! তৃণমূল বিধায়ক ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কথায়, '২০২১-এর পর কী হয়েছে বলুন, নির্দিষ্ট অভিযোগ থাকলে অবশ্যই দেখব, কিন্তু তার আগে কী হয়েছে, সেটা আমি কী করে জানব?' কিন্তু, এ বিষয়ে সম্পূর্ণ ভিন্ন মত ব্য়ারাকপুরের সাংসদ ও তৃণমূল নেতা অর্জুন সিংয়ের গলায়।

কী বললেন অর্জুন?
ব্যারাকপুরের সাংসদের কথায়, 'যাঁরা এটা করছেন, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল তৈরি হয়েছিল। দল লড়াই করছে, দল আগামী দিনেও লড়াই করে থাকবে। প্রতিহিংসার রাজনীতি যারা করছে, তাদেরকে এইসব করে আসকারা দেওয়া হচ্ছে।...জ্যোতিপ্রিয় মল্লিক একজন ভাল লোক, আমি মনে করি। যখন ED হেফাজত যখন জেল হেফাজত হবে, তখন ওঁর সঙ্গে আমি দেখা করতে যাব। ওঁর পাশে দাঁড়াব।' তবে রাজনীতিতে যে চিরশত্রু বলে কেউ হয় না, সেটাও আরও একবার স্পষ্ট হয়েছে অর্জুন সিংয়ের কথায়। বিজেপিতে থাকাকালীন খাদ্য দফতরের কেলেঙ্কারি অভিযোগ তুলে, তৎকালীন খাদ্য়মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেই বারবার বিঁধতেন অর্জুন। এখন সেই অর্জুন সিং তৃণমূলে। তাই তাঁর সুরও বদলেছে জ্য়োতিপ্রিয় মল্লিক প্রসঙ্গে।

আরও পড়ুন:তৃণমূল রাজ্যসভা সাংসদের ফ্ল্যাটে দুষ্কৃতী 'হামলা', হইচই আলিপুরদুয়ারে

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget