এক্সপ্লোর

Vineet Goyal : কোথায় সরানো হল বিনীত গোয়েলকে ? ডিসি নর্থের দায়িত্ব পেলেন কে ? দেখে নিন রদবদলের তালিকা

Vineet Goyal Transfer : আন্দোলনকারীদের দাবি মেনে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েককে সরানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

কলকাতা : গতকাল ম্য়ারাথন বৈঠকের পর আন্দোলনকারীদের দাবি মেনে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েককে সরানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সরানোর কথা বলা হয় DC নর্থ অভিষেক গুপ্তকেও। এরপর আন্দোলনকারীরা ধর্নামঞ্চে এসে জানিয়ে দেন, মৌখিক আশ্বাস মিলেছে, তা কার্যকর না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়া হবে। তবে, ঘোষণামতো সরিয়ে দেওয়া হল বিনীত গোয়েল ও অভিষেক গুপ্তাকে। কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন মনোজ ভার্মা। বিনীত গোয়েলের জায়গায় কলকাতা পুলিশের কমিশনার হলেন তিনি। এদিকে এডিজি এসটিএফ করা হল বিনীতকে। ২০২১-এর ৩১ ডিসেম্বর কলকাতার পুলিশের কমিশনার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন বিনীত। অভিষেক গুপ্তর জায়গায় ডিসি নর্থ হলেন দীপক সরকার। অভিষেক গুপ্তকে পাঠানো হল EFR সেকেন্ড ব্যাটেলিয়নের CO করে।

১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার মনোজ বর্মা। এর আগে তিনি রাজ্য পুলিশে এডিজি (আইন-শৃঙ্খলা) ছিলেন। এবার শুরু হতে চলেছে তাঁর নতুন ইনিংস। কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন তিনি। কিছুক্ষণ আগেই এই বিষয়ে বিজ্ঞাপিত জারি করা হয় নবান্ন থেকে। অন্যদিকে, বিনীত গোয়েলকে পাঠানো হচ্ছে স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি করে। রাজ্য পুলিশের যে ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছে তার নতুন এডিজি হচ্ছে জ্ঞানবন্ত সিং। জাভেদ শামিম যিনি এতদিন পর্যন্ত এডিজি আইবি ছিলেন, তিনি এবার রাজ্য পুলিশের নতুন এডিজি আইন-শৃঙ্খলা হচ্ছেন। তার পাশাপাশি মনোজ বর্মা যিনি এডিজি আইন-শৃঙ্খলা ছিলেন, তিনি কলকাতার পুলিশ কমিশনার হচ্ছেন। ১৯৯৮ ব্যাচের এই আইপিএস অফিসার এর আগে ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন। জঙ্গলমহলে, দার্জিলিঙে কাজ করেছেন। বিভিন্ন সময়ে সংকট মোকাবিলার কাজে পুলিশকে নেতৃত্ব দিয়েছেন। সেখানে সরকারের সাফল্য এসেছে। 

৯ অগাস্ট RG কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর কেটে গেছে এক মাসেরও বেশি সময়। সেই থেকে সমানে রাজ্য সরকার ও জুনিয়র চিকিৎসকদের মধ্যে স্নায়ুযুদ্ধ চলেছে। এদিকে ঘটনার পর থেকে প্রতিবাদে সরব জুনিয়র চিকিৎসকরা। তাঁরা প্রথম থেকেই দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা-সহ ৫ দফা দাবিতে সরব হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নেন। তাঁদের অন্যতম দাবি ছিল, আর জি কর মেডিক্যালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সাসপেনশন ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ। সেই দাবিতে দীর্ঘ আন্দোলন চালিয়ে গিয়েছেন তাঁরা। 

এই পরিস্থিতিতে গতকাল সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানির আগের দিন কালীঘাটে জুনিয়র ডাক্তারদের সঙ্গে ৫ ঘণ্টার বৈঠকে অধিকাংশ দাবি মানেন মুখ্যমন্ত্রী। কার্যকরী হলে তবেই কাজে ফিরবেন জানিয়ে দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। গতকাল ম্য়ারাথন বৈঠকের পর, আন্দোলনকারীদের দাবি মেনে পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও DC নর্থ অভিষেক গুপ্তকেও সরিয়ে দেওয়া হল। গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিকেল চারটের পরে কলকাতা পুলিশে বদল হবে। বিনীত যেখানে কাজ করতে চেয়েছেন, সেখানে পাঠানো হবে। সেইমতো এদিন দেখা গেল রদবদলের পর্ব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Weather Update: একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget