এক্সপ্লোর

RG Kar Junior Doctors Lalbazar Abhijan: 'তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ...আমরা আর নিতে পারব না', চরম বার্তা জুনিয়র চিকিৎসকদের

RG Kar Issue: বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। ২৪ দিন পার, এখনও মেলেনি আর জি কর মেডিক্যালে চিকিৎসককে খুন-ধর্ষণের বিচার।

কলকাতা : 'তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ...আমরা আর ওই জিনিসটা নিতে পারব না।' চরম বার্তা দিলেন আন্দোলনরত তথা লালবাজার অভিযানকারী জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি। এদিন ফুল, শিরদাঁড়া হাতে লালবাজার অভিযান করেন ডাক্তাররা। লালবাজার অভিযান আটকাতে লৌহ কপাট গড়ে তোলে পুলিশ। এই পরিস্থিতিতে বাধা পেয়ে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। ২৪ দিন পার, এখনও মেলেনি আর জি কর মেডিক্যালে চিকিৎসককে খুন-ধর্ষণের বিচার।

এদিন আন্দোলনকারী এক জুনিয়র ডাক্তার  স্পষ্ট ভাষায় বললেন, "আজ কিছু লোক দেখতে পাচ্ছে যে, আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিছু লোকজন প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত। তা সত্ত্বেও আমরা এমন একটা সিস্টেম তৈরি করে রেখেছি, যে সিস্টেম শুধুমাত্র ল আর ল, রুলস আর রুল...এর বাইরে বেরোতে পারছে না তারা। তারা চোখে দেখেও অন্ধ। তারজন্য তাদের শিরদাঁড়া নেই। শিরদাঁড়ার অভাব ঘটেছে বলে আমরা মনে করে দিতে চাইছি, যে মানুষের একটা শিরদাঁড়া আছে। যেটা সোজা রেখেও কাজ করা যায়। সেটা আইন মেনেও করা যায়। ওঁরা যে বলছেন, আইনভঙ্গ হবে, আইনের এত জটিলতা আছে...ইত্যাদি আছে...আমরা এত কিছু বুঝতে চাই না। একটা অপরাধ হয়েছে...জঘন্যতম অপরাধ। আমরা তার বিচার চাই। আর এই বিচার জীবিত অবস্থাতেই আমরা দেখে যেতে চাই। তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ...আমরা আর ওই জিনিসটা নিতে পারব না।"

কলকাতার সিপি বিনীত গোয়েলের পদত্যাগ, সন্দীপ ঘোষের গ্রেফতারি সহ একাধিক দাবিতে অভিযান চলছে জুনিয়র চিকিৎসকদের। ডাক্তারদের রুখতে লালবাজারের আগেই লোহার পাঁচিল তুলেছে পুলিশ। সেখানেই শিরদাঁড়ায় গোলাপ বেঁধে প্রতিবাদ শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। গার্ডরেল থেকে কাঁদানে গ্যাসের শেল, লাঠি, প্রস্তুত রাখা হয়েছিল সবকিছু। সেখান থেকেই বলা হয়, ১০ মিনিটের মধ্যে ব্যারিকেড না খুলে দিতে হবে, না হলে কমিশনারকে আসতে হবে। তা না হলে অবস্থান বিক্ষোভ শুরু হবে।  

এদিন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ, এই দাবির পাশাপাশি, আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সাসপেনশন, চিকিৎসককে খুন ও ধর্ষণে জড়িত সবাইকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও হাসপাতালে ভয়ের রাজনীতি বন্ধের দাবিতে, এদিন লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget