এক্সপ্লোর

Visvabharati University: 'জানা উচিত, এভাবে জমি নেওয়া যায় না' মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিশ্বভারতীর আইনজীবীর

Birbhum News: একদিকে মুখ্য়মন্ত্রী সরাসরি নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়েছেন। অন্য়দিকে বেনজির ভাষায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Viswabharati University) আইনজীবী। পাল্টা, বিশ্বভারতীর সব অভিযোগ অস্বীকার করেছেন অমর্ত্য সেনের আইনজীবী। আজ বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার দফতরে দু-পক্ষকে নিয়ে শুনানি হয়। শোনা হয় তাদের বক্তব্য।

মুখ্যমন্ত্রীকে আক্রমণ: অমর্ত্য় সেনের জমি-বিতর্কে সংঘাতে জড়িয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং রাজ্য় সরকার। একদিকে মুখ্য়মন্ত্রী সরাসরি নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়েছেন। অন্য়দিকে বেনজির ভাষায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই প্রেক্ষাপটে ফের সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আইনজীবী সুচরিতা বিশ্বাস। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বাড়িতে গিয়ে বলেছেন করিয়ে দেবেন। জানা উচিত, এভাবে জমি নেওয়া যায় না।’’                                       

শুরুটা হয়েছিল নোবেল-জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি-বিতর্ককে কেন্দ্র করে। সম্প্রতি, তাঁর শান্তিনিকেতনের বাসভবনে যান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পরের দিন, বিশ্বভারতীর শিক্ষক-পড়ুয়াদের একাংশের সঙ্গে বৈঠক করে নাম না বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্যকে নিশানা করেছিলেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, “ক্ষমতার জোরে বুলডোজার চালালে আমি সঙ্গে আছি।’’ এর ২৪ ঘণ্টার মধ্যেই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পাল্টা সুর চড়ায় বিশ্বভারতী। নজিরবিহীনভাবে সেখানে বলা হয়, মাননীয়াকে অনুরোধ করব, যে কান দিয়ে না দেখে, বুদ্ধি দিয়ে বিচার করুন। এই অবস্থায়, জমি-বিতর্কে সোমবার, বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার দফতরে দু-পক্ষকে নিয়ে শুনানি প্রথম হয়। দু-পক্ষের বক্তব্য শোনেন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক।                                  

বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস বলেন, “ওনার ১ পয়েন্ট ২৫ ডেসিমেল ল্যান্ড, উনি জবরদখল করেছে রেখেন ১ পয়েন্ড ৩৮, এবং বিশ্বভারতীয় নিজের জমিটা উনি নিজের নামে করতে চাইছেন ১৩ ডেসিমেল এক্সট্রা।’’ পাল্টা অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী বলেন, “অর্মত্য সেনের বাবা আশুতোষ সেনের এবং তিনি সেই জমি অর্মত্য সেনকে নমিনি করে গিয়েছে। তাই দখলের কোন প্রশ্ন ওঠে না।’’ অমর্ত্য সেনের জমি-বিতর্কে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের যে টানাপোড়েন শুরু হয়েছে, তা দিনে দিনে আরও বাড়ছে।

আরও পড়ুন: Shahid Imam : 'আরামবাগের মহারাজ' শাহিদ ইমাম, একাধারে শিক্ষক অন্যদিকে এন্টারটেনার. চমকে দেওয়া প্রোফাইল তাঁর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget