এক্সপ্লোর

Waqf Protest: থমথমে সামশেরগঞ্জ-ধুলিয়ান, এখনও পর্যন্ত গ্রেফতার ১৫০ ! আজ পরিদর্শনে CRPF-এর IG

Waqf Update CRPF IG Visit Murshidabad: থমথমে সামশেরগঞ্জ, ধুলিয়ান, আজ এলাকা পরিদর্শনে যাচ্ছেন CRPF-এর IG

মুর্শিদাবাদ: থমথমে সামশেরগঞ্জ, ধুলিয়ান, আজ এলাকা পরিদর্শনে যাচ্ছেন CRPF-এর IG। সুতি, সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও আধা সেনা। এখনও পর্যন্ত অশান্তি ও হিংসা ছড়ানোর অভিযোগে ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন, সন্তানের বয়স মাত্র ৭ দিন, এখনও নাম ঠিক হয়নি, ওয়াকফ অশান্তিতে মায়ের সঙ্গে ঘর ছাড়তে হল দুধের শিশুকেও !

সামশেরগঞ্জ ও ধুলিয়ানের অলিতে গলিতে টহল দিচ্ছে বিএসএফ। বাড়ির ছাদ থেকে সরাতে বলা হচ্ছে জমিয়ে রাখা পাথর, ইটের টুকরো। এদিকে মুর্শিদাবাদ অশান্ত হয়ে ওঠার পর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ শাসক দলের বিধায়ক। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, পরিস্থিতি এখন আগের তুলনায় ভাল।মুর্শিদাবাদের সামশেরগঞ্জের এক বাসিন্দা বলেন,'সেন্ট্রাল ফোর্স যখন থেকে আছে আমরা একটু নিঃশ্বাস ফেলতে পারছি।'

 সামশেরগঞ্জের বাতাস ভারী হয়েছে ভারী বুটের শব্দে। আর সেই বাতাসেই এখন বাঁচার অক্সিজেন পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ঘুম উড়ে যাওয়া কয়েকটা রাতের আতঙ্ক এখনও দরজায় কড়া নাড়ছে। আর তারই মধ্যে পরিস্থিতি বদল করার চেষ্টা করছে বিএসএফ। বাড়ির ছাদে কোথাও রাখা ইটের টুকরো, কোথাও পাথর, একটা দুটো নয়। কার্যত ডাঁই করে রাখা। স্তূপ বললেও বেশি বলা হবে না। ওপরে যে পাথরগুলো রয়েছে সেগুলো বিএসএফের তরফ থেকে সরিয়ে দিতে বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক পাথর যেগুলো বিএসএফের অভিযোগ, এখানে জমা করে রাখা হয়েছিল। 

BSF আধিকারিক বলেছেন, 'যেটা আপনি দেখতে পাচ্ছেন, আপনিই বুঝে নিন বিল্ডিংয়ের ওপর পাথর কেন রাখা হয়েছে।আপনি তো বুঝতেই পারছেন।' আপনারা কি সেটাই এখন সরাচ্ছেন? এবিপি আনন্দ-এর প্রশ্নের উত্তরে, BSF আধিকারিক জানিয়েছেন, আমরা সরাব না। ওনাদের দিয়েই সরানো হবে। যারা স্থানীয় বাসিন্দা আছেন, তাঁদেরকে জিজ্ঞেস করুন। স্থানীয় যারা আছেন তাঁদেরকে বলুন যে এইসব পাথর যেন সরিয়ে দেয়।' বিএসএফ যখন এই ভূমিকা পালন করছে, তখন সামশেরগঞ্জে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। 

চোখের সামনে ভয়ঙ্কর তাণ্ডব দেখে এখনও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। উপদ্রুত এলাকায় রাস্তার মোড়ে মোড়ে পুলিশ পিকেট রয়েছে। তবে এলাকায় দোকান, বাজার বন্ধ, যানবাহন চলাচলও কম। গতকাল থেকে সামশেরগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির অভিযোগ নথিভুক্ত করছে প্রশাসন।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Tulu Mondal Property : ২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget