এক্সপ্লোর

WB By Election 2024: ফের রাজ্যে ভোটের দামামা, ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন প্রস্তুতি শুরু

West Bengal News: মঙ্গলবার রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

কলকাতা: ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন (WB By Election 2024)। সূত্রের খবর, চলতি সপ্তাহেই রাজ্যে চলে আসতে পারে ১০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। 

উপনির্বাচনের  প্রস্তুতি: মঙ্গলবার রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে শুরু তৎপরতা। সূত্রের খবর, চলতি সপ্তাহেই রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আগামী ১৩ নভেম্বর উত্তর ২৪ পরগনার নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা, আলিপুরদুয়ারের মাদারিহাট, এবং কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে ভোট হবে।

সূত্রের খবর, নির্বাচন কমিশনের কাছে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য় প্রস্তাব দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তবে কমিশন সূত্রে খবর, শেষ অবধি বিধানসভা উপনির্বাচনে প্রতিটি কেন্দ্রের জন্য ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। সেই মতো চলতি সপ্তাহেই রাজ্যে চলে আসতে পারে ১০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি প্রত্যেকটি বুথেই থাকবে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা। ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা ২৩ নভেম্বর।

২০২১ এর বিধানসভা নির্বাচনে এই ৬টি কেন্দ্রের মধ্যে, ৫টি কেন্দ্রই ছিল তৃণমূলের দখলে। শুধুমাত্র মাদারিহাট কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি। অর্থাৎ তৃণমূলের সামনে চ্য়ালেঞ্জ আসন ধরে রাখার। লোকসভা নির্বাচনে জিতে ব্যারাকপুর কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। হাড়োয়ার তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম লোকসভা ভোটে জয়ী হন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। যদিও গত মাসে প্রয়াত হন তিনি। অন্যদিকে, এবার মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই কেন্দ্রেরই তৃণমূল বিধায়ক জুন মালিয়া। ভোটে জিতে এখন তিনি এই কেন্দ্রেরই সাংসদ। তালড্যাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছেন। এদিকে, মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা লোকসভা নির্বাচনে লড়াই করেছেন আলিপুরদুয়ার থেকে। এই কেন্দ্র থেকে তিনি এখন বিজেপির সাংসদ। সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবারের লোকসভা ভোটে জিতেছেন কোচবিহার কেন্দ্র থেকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Durga Puja Carnival 2024: অতীতে থাকলেও এবছর অনুপস্থিত, এবার পুজো কার্নিভালে সেলেব বিতর্ক

সেরা শিরোনাম

West Bengal News Update: ভোট চুরির অভিযোগে এককাট্টা, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা
ভোট চুরির অভিযোগে এককাট্টা, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা
Chaos in SRFTI: ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গোলমাল, ৩টি মামলা রুজু, SIT গঠন করল স্বরাষ্ট্র দফতর
Chaos in SRFTI: ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গোলমাল, ৩টি মামলা রুজু, SIT গঠন করল স্বরাষ্ট্র দফতর
West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget