এক্সপ্লোর

WB Assembly By Election: বাবার জেতা আসনে মেয়েকে প্রার্থী করল শাসক দল, কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

Kaliganj Assembly By Election TMC Candidate: তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর জেরে উপনির্বাচন, বাবার জেতা আসনে মেয়েকে প্রার্থী করল শাসক দল

কলকাতা: কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের। কালীগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা। ১৯ জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ২৩ জুন উপনির্বাচনের ফল ঘোষণা। তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর জেরে উপনির্বাচন। বাবার জেতা আসনে মেয়েকে প্রার্থী করল শাসক দল।

আরও পড়ুন, পাকিস্তানের 'চরবৃত্তির' অভিযোগে ধৃত CRPF জওয়ানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ! 'পহেলগাঁওয়ে মোতায়েন ছিলেন মোতি রাম জাট..'

রাজ্যে বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। তার আগে উপনির্বাচন হতে চলেছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে। পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যের ৫টি বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। রবিবার কমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ১৯ জুন। ওই একই দিনে বিধানসভা উপনির্বাচন হবে গুজরাতের দুটি কেন্দ্র কাদি ও বিসাবদর পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নিলম্বুর কেন্দ্রে। ফল ঘোষণা হবে ২৩ জুন। 
 
গত বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষকে প্রায় ৫০ হাজার ভোটে হারিয়ে জয়ী হন তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ। নির্বাচিত বিধায়কের মৃত্যু এবং পদত্যাগের কারণে এই বিধানসভা আসনগুলি খালি হয়েছে। গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের। এবার সেখানে উপনির্বাচন । বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, মানুষ ভোট দিতে পারলে, তৃণমূলকে কে ভোট দেবে? ভোট দেওয়ার পরিবেশ যদি নির্বাচন কমিশন তৈরি করে, তাহলে তো ভোট দিতে পারবে। 
 
পশ্চিমবঙ্গে উপনির্বাচনে কী হয়, সবাই জানে। আবার সাধারণ নির্বাচনে কী হয়, সবাই জানে। অতএব উপনির্বাচন নিয়ে কারও কোনও বিশেষ আগ্রহ নেই। ওখানে ৫৬.০৭ শতাংশ মুসলিম ভোট আছে, সংখ্যালঘু ভোটার আছে। আমরা রাষ্ট্রবাদী সনাতনী ভোটারদেরকে আমাদের পক্ষে রাখার চেষ্টা করব। আর বাকি তো ওরা জানে, যে কাকে ভোট দিলে ওরা ধুলিয়ান এবং সামশেরগঞ্জ করতে পারবে। তাকেই ভোট দেবে।'

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, নাচতে না জানলে উঠোন বাঁকা। হেরে যাবে বুঝে আগেভাগেই গান গাইতে শুরু করেছে। তৃণমূল বিধায়কের প্রয়াণের পর তাঁর স্মরণসভা ঘিরে প্রকাশ্যে এসেছিল দলের গোষ্ঠী কোন্দল। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৫২ হাজার ৬৭০ জন। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় ১৯ জুন হতে চলেছে উপনির্বাচন।প্রতি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী, থাকবে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা।  উপনির্বাচনের রেজাল্ট বেরোবে ২৩ জুন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget