এক্সপ্লোর

WB By-Election Result: "দুঃখিত, চেষ্টা করেছিলাম,'' ফল প্রকাশের পর মোদিকে ট্যুইট অগ্নিমিত্রার

বিজেপির হাতছাড়া আসানসোল। আসানসোল লোকসভা উপনির্বাচনে জয়ী শত্রুঘ্ন সিন্‍‍হা। আসানসোলে ৩ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জিতলেন শত্রুঘ্ন।

আসানসোল: বিজেপির হাতছাড়া আসানসোল। আসানসোল লোকসভা উপনির্বাচনে জয়ী শত্রুঘ্ন সিন্‍‍হা। আসানসোলে ৩ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জিতলেন শত্রুঘ্ন। হারের জন্য দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রীকে ট্যুইট করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি লেখেন, “দুঃখিত, চেষ্টা করেছিলাম, কিন্তু আসনটি দিতে পারলাম না। বাংলায় গণতন্ত্রকে খুন করা হচ্ছে, আমার লড়াই চলবে’’

 

আসানসোলে জয়ী তৃণমূল: তৃণমূলের (TMC) প্রতীকে লড়াই করে, আসানসোলে পুরনো দল বিজেপিকে, চুপ করিয়ে দিলেন শত্রুঘ্ন সিন্হা (Satrughan Sinha)। তাঁর হাত ধরেই কয়লাখনি এলাকায় অবশেষে পদ্ম সরিয়ে ফুটল ঘাসফুল। ২০২৪ সালের লোকসভা ভোটের দু’বছর আগে। কখনও না জেতা আসানসোলে জিতল তৃণমূল। ৩ লক্ষেরও বেশি মার্জিনে আসানসোল থেকে জিতলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। পরপর দু’টো লোকসভা ভোটে জেতা আসানসোলে এবার হারলেন বিজেপি প্রার্থী এবং বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

এদিকে ভোটের ফল বেরনোর দিনও এড়ানো গেল না অশান্তি! পরাজিত বিজেপি প্রার্থী বেরিয়ে যাওয়ার সময় উত্তপ্ত হয়ে উঠল গণনাকেন্দ্র চত্বর। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের গেটে আসানসোল লোকসভা উপনির্বাচনের গণনা চলছিল। এদিন দুপুর পৌনে দুটো নাগাদ গণনাকেন্দ্র থেকে বেরিয়ে আসেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সামনেই দাঁড়িয়েছিলেন তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক।  বিজেপি প্রার্থীকে দেখা মাত্র তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। তখনই তৃণমূল কর্মীদের দিকে ঘুরে যান অগ্নিমিত্রা পাল। পাল্টা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে শুরু করেন বিজেপি প্রার্থীও। এরপর পুলিশ বিজেপি প্রার্থীর গাড়িকে বের করে দেওয়ার জন্য কর্ডন করে দেয়। বিজেপি প্রার্থীর গাড়ি গণনাকেন্দ্র থেকে বেরিয়ে রাস্তায় ওঠার সময় ফের উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, তৃণমূল কর্মীদের জমায়েতের দিক থেকে সেইসময় একটি ঢিল ও একটি জলের পাউচ উড়ে আসে। অগ্নিমিত্রা পালের গাড়ির পিছনেই থাকা একটি পুলিশের গাড়িতে সেই ঢিল লাগে।

আরও পড়ুন: WB By-Election 2022: প্রার্থীর ব্যক্তি পরিচয় বামেদের ভোট শেয়ার বাড়িয়েছে, মত সায়রা শাহ হালিমের

সেরা শিরোনাম

GI Tag: আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
GI Tagged Mecha Sandesh: রসনাতৃপ্তিতে বিশ্বজয়, এবার GI তকমা পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের বিখ্যাত 'মেচা সন্দেশ'
রসনাতৃপ্তিতে বিশ্বজয়, এবার GI তকমা পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের বিখ্যাত 'মেচা সন্দেশ'
Debraj Chakraborty: বাসে সফর, ছোট্ট হোটেল ও ভোটার কার্ডের খেলা! পুলিশের চোখে ধুলো দিতে দেবরাজ চক্রবর্তীর ১৫দিনের 'মাস্টারপ্ল্যান'
বাসে সফর, ছোট্ট হোটেল ও ভোটার কার্ডের খেলা! পুলিশের চোখে ধুলো দিতে দেবরাজ চক্রবর্তীর ১৫দিনের 'মাস্টারপ্ল্যান'
Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে CBI-এর চূড়ান্ত চার্জশিট গ্রহণ, মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে CBI-এর চূড়ান্ত চার্জশিট গ্রহণ, মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের

ভিডিও

Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব২: RG Kar-কাণ্ডে বদল নমুনা,কাঠগড়ায় কে? কমিশনে দরবার ঋতব্রত-শিবিরের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব ১: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, জালে দেবরাজ! জেরার মুখে অদিতিও | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget