এক্সপ্লোর

Election Commission: জিটিএ নির্বাচনের দিনই শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোটগ্রহণ, ঝালদা, পানিহাটিতেও ভোট একই দিনে

GTA Election: ওই একইদিনে ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ড, চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে ভোট। ভোটের আগে অসুস্থ হয়ে মৃত্যু হয় ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থীর।

কলকাতা: আগামী ২৬ জুন GTA নির্বাচন (GTA Election) বলে আগেই ঠিক হয়েছে। ওই দিনই শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন (Siliguri Sub Division Election) হতে চলেছে। রাজ্য নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে এমনটাই জানা গেল। ওই একই দিনে  পুরুলিয়ার ঝালদা এবং পানিহাটির একটি ওয়ার্ডে উপনির্বাচন। ঝালদার বিজয়ী কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর মৃত্য়ুতে সেখানে উপ নির্বাচন হতে চলেছে। একই ভাবে পানিহাটিক কাউন্সিলর অনুপম দত্তের মৃত্যুতে উপ নির্বাচন হতে চলেছে সেখানে (Municipal By Election)। 

ভোটের দিন ক্ষণ জানা গেল

শুধু তাই নয়, ওই একইদিনে ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ড, চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে ভোট। ভোটের আগে অসুস্থ হয়ে মৃত্যু হয় ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থীর। ২৬ জুনই দমদমের ৪ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদমের ২৯ নম্বর ওয়ার্ডে নির্বাচন। ভোটের আগেই চন্দননগরে অসুস্থ হয়ে বিজেপির প্রার্থীর মৃত্যু হয়। ২৬ জুন জিটিএ ভোটের দিনই চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে ভোট। 

কমিশন সূত্রে খবর, নির্বাচন করানো নিয়ে সম্প্রতি স্বরাষ্ট্রসচিবের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারের বৈঠক হয়। তার পরই নির্বাচনের দিন ক্ষণ চূড়ান্ত হয়ে যায় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: SSC Recruitment: 'চাকরি করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে চাপ ছিল' বিস্ফোরক SSC’র প্রাক্তন চেয়ারম্যান

 GTA নির্বাচনের বিরোধিতায় এবং একাধিক দাবি দাওয়া নিয়ে বুধবার থেকেই অনশনে বসছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং! জিটিএ ভোটের বিরোধিতায় সুর চড়াচ্ছে বিজেপিও। যদিও তৃণমূলের কটাক্ষ, পাহাড়ে সংগঠন নেই, তাই ভোটে যেতে চাইছে না গেরুয়া শিবির।  

বিমল-বিজেপি আরও কাছাকাছি!

আর তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি ২০২৪’র লোকসভা ভোটের আগে ফের কাছাকাছি আসছে বিজেপি ও বিমল গুরুং?  তৃণমূলের সঙ্গে কি গুরুংয়ের দূরত্ব তৈরি হচ্ছে? যদিও বিমলের সঙ্গে কোনও কথা হয়নি বলে জানিয়েছেন দার্জিলিয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত। তাঁর বক্তব্য, "এখনও পর্যন্ত আমার সঙ্গে কোনও কথা হয়নি। বিমল গুরুঙ্গই হোন বা অন্য কোনও নেতা বা পার্টি, যিনি গোর্খাদের জন্য ভাববেন, তিনি GTA-র বিরুদ্ধে থাকবেন, এটা আমি বলতে পারি। আর বিমল গুরুঙ্গকে নিয়ে প্রশ্নের উত্তরে আমি বলতে পারে, কঠিন পরিস্থিতি ছিল, কিন্তু তাও আমাদের এমন অনেক নেতা আছেন, ওঁর থেকে অনেক ভাল, এটা আমি বলতে পারি।"

সেরা শিরোনাম

ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget