এক্সপ্লোর

WB HS Results 2023: পাশের হারে ১০ নম্বরে কলকাতা! মেধাতালিকাতেও টেক্কা দিল জেলা

Higher Secondary Result: শুধু পাশের হার নয়, মেধাতালিকায় জায়গা পাওয়ার ক্ষেত্রেও জেলার ধারেকাছে নেই কলকাতা।

কলকাতা: উচ্চ মাধ্যমিকেও পাশের হারের নিরিখে জেলা পিছনে ফেলল কলকাতাকে। অন্য জেলাগুলোর তুলনায় উচ্চ মাধ্যমিকে পাশের হারে অনেকটাই পিছনে রয়েছে কলকাতা। শুধু পাশের হার নয়, মেধাতালিকায় জায়গা পাওয়ার ক্ষেত্রেও জেলার ধারেকাছে নেই কলকাতা। 

উচ্চ মাধ্য়মিকে সারা রাজ্যে সার্বিক পাশের হারে সবার প্রথমে রয়েছে পূর্ব মেদিনীপুর।  আর কলকাতা রয়েছে দশম স্থানে। ২০১৯ সালে উচ্চ মাধ্য়মিকে পাশের হারে কলকাতা ২ নম্বরে ছিল। ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। ২০২২ সালে পাশের হারে কলকাতা ছিল ১৩ নম্বরে। ২০২৩ সালে পাশের হারে কলকাতা রয়েছে ১০ নম্বরে। 

পাশের হার:
পূর্ব মেদিনীপুরে উচ্চ মাধ্যমিকের পাশের হার ৯৫.৭৫ শতাংশ। কলকাতায় যা অনেকটাই কম। পরিসংখ্যান যা দেখাচ্ছে তাতে কলকাতা থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণদের একটা বড় অংশ ৬০ শতাংশের নীচে নম্বর পেয়েছেন। পরিসংখ্যান দেখে অনেকেই বলছেন এখানে মধ্য মেধার দাপট দেখা গিয়েছে 

মেধাতালিকায় পিছিয়ে কলকাতা:
মেধাতালিকায় জায়গা পাওয়ার ক্ষেত্রেও কলকাতা অনেকটাই পিছিয়ে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী, প্রথম দশে রয়েছেন ৮৭ জন পড়ুয়া। তাঁদের মধ্যে কলকাতা থেকে রয়েছেন ৩ জন। গতবার প্রথম দশের মেধাতালিকায় ছিলেন ২৭২ জন। সেখানে কলকাতার পড়ুয়া ছিলেন ১০ জন। 

যদিও বাকি জেলার পাশের হার যথেষ্ট চমকপ্রদ। ১১টি জেলায় উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০ শতাংশ বা তারও বেশি। মেধাতালিকায় সবচেয়ে বেশি পড়ুয়া রয়েছেন হুগলি থেকে। এই জেলা থেকেই মেধাতালিকায় রয়েছেন ১৮ জন। তারপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলা থেকে মেধাতালিকায় রয়েছেন ১২ জন। তালিকাজুড়ে দাপট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের। মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন এই আবাসিক স্কুলের ৯ জন পড়ুয়া। 

এ বছর পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। সফল পরীক্ষার ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। পাসের হার  ৮৯.২৫ শতাংশ। ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী। গতবছর এই সংখ্যাটা ছিল ৫ লক্ষ ৭০ হাজার। ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন এমন পরীক্ষার্থীর সংখ্যা মাত্র মাত্র ৫২ হাজার ৮৭৮। এ বছর উচ্চমাধ্যমিকে আরও কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। পাসের হার ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৫৮০ জন। ৮০ শতাংশ বা তার বেশি পেয়েছেন এমন পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৫২ হাজার ৮৭৮। ২০১৯ সালে উচ্চ মাধ্যমিকে পাশের হারে কলকাতা ছিল ২ নম্বরে। ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। ২০২২ সালে পাসের হারে কলকাতা ১৩ নম্বরে। ২০২৩ সালে পাসের হারে কলকাতা ১০ নম্বরে। শুধু তাই নয়, ১১টি জেলায় পাসের হার ৯০ শতাংশ বা তার বেশি। 

আরও পড়ুন: এখানেই শেষ ভাবলে ভুল হবে, পরবর্তী আতিমারি হবে আরও ভয়ঙ্কর, সতর্ক করল WHO

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget