এক্সপ্লোর

Sheikh Shahjahan: "শেখ শাহজাহানের আসল পার্টনার ছিলেন মমতা", ক্যানিংয়ের সভা থেকে বিস্ফোরক দাবি শুভেন্দুর

Sheikh Shahjahan: গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত করতে শেখ শাহজাহানের বাড়িতে গেছিলেন ইডির আধিকারিকরা। সেই সময় শাহজাহানের অনুগামী ও সঙ্গীরা ইডির তদন্তকারীদের পাশাপাশি সিআরপিএফ-এর উপর হামলা করে।

ক্যানিং: ক্যানিং-এর জনসভা থেকে তৃণমূলকে (TMC) তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (WB LoP Subhendu Adhikari)। দক্ষিণ ২৪ পরগনার ওই সভা থেকে শেখ শাহজাহান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (West Bengal CM Mamata Banerjee) একযোগে আক্রমণ করেন, তাঁরা একে-অপরের পার্টনার বলেও উল্লেখ করেন তিনি। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ও মদতে শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ভেড়ির ব্যবসার আড়ালে বিভিন্ন ক্ষেত্রে হওয়া দুর্নীতির কালো টাকা পাচার করত বলেও মঙ্গলবার অভিযোগ করেন শুভেন্দু অধিকারী

আরও পড়ুন: Lokshaba Election 2024: গেরুয়া শিবিরে ভাঙন, রানাঘাটে বিজেপি প্রার্থীর বুথ থেকে তৃণমূলে যোগ ২০০ জন কর্মী-সমর্থকের

জাতীয়তাবাদী মুসলিম সম্প্রদায়ের মানুষকে বাস্তব পরিস্থিতির দিকে নজর রাখতে বলেন। সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহানকে ব্যবহার করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শেল্টার পাইয়ে দিয়েছেন বলেও বিস্ফোরক দাবি করেন। অভিযোগ করেন, "মাদক থেকে মানব, সব পাচারের সঙ্গে যুক্ত ছিল শাহজাহান। যার পিছনে সম্পূর্ণ মদত ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।" জেলবন্দি অনুব্রত মণ্ডল-সহ বাকি নেতাদের কটাক্ষ করে শুভেন্দু বলেন, "বাংলার সব বাঘ এখন তিহারে গিয়ে নেংটি ইঁদুর হয়ে গেছে। বাকিদেরও একই হাল হবে।"

আরও পড়ুন: Lok Sabha Election 2024: 'অভিমান হওয়া স্বাভাবিক, RSS-এ ফিরে যান', দিলীপকে 'সহানুভূতি' দেবাংশুর !

ইডির তরফে গতকাল ব্যাঙ্কশাল কোর্টে দাবি করা হয়েছিল, ১১ বছরে এম এস সাবিনা কোম্পানির অ্যাকাউন্টে ১৩৭ কোটি জমা পড়েছে। মার্চ ২০২১ সালের পর থেকে চিংড়ির ব্যবসা ৩৩ শতাংশ নিয়ন্ত্রণ করত শাহজাহান। ভুয়ো নথি দাখিল করে এই ব্যবসা চালাত সে। মানব থেকে মাদক পাচার সবকিছুতেই ছিল সিদ্ধহস্ত। দেশ তথা সন্দেশখালিকে বিচার পাইয়ে দিতে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে চেয়ে জোরালো সওয়াল করেন ইডির আইনজীবীরা। উভয়পক্ষের বক্তব্য শোনার পর সন্দেশখালির 'বেতাজ বাদশা'কে ১৩ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক। 

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত করতে শেখ শাহজাহানের সন্দেশখালির বাড়িতে গেছিলেন ইডির আধিকারিকরা। সেই সময় শাহজাহানের অনুগামী ও সঙ্গীরা ইডির তদন্তকারীদের পাশাপাশি সিআরপিএফ জওয়ানদের উপর হামলা করে। এর ফলে বেশ কয়েকজন জখমও হয়েছিলেন। আর তারপর থেকে বেপাত্তা ছিল শাহজাহান। গত ২৯ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget