এক্সপ্লোর

Lokshaba Election 2024: গেরুয়া শিবিরে ভাঙন, রানাঘাটে বিজেপি প্রার্থীর বুথ থেকে তৃণমূলে যোগ ২০০ জন কর্মী-সমর্থকের

Lokshaba Election 2024: রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগে এই দলবদল কতটা তৃণমূল শিবিরকে সুবিধা পাইয়ে দেবে সেটাই এখন দেখার।

সুজিত মণ্ডল, শান্তিপুর: লোকসভা নির্বাচন (Lokshaba Election 2024) যত এগিয়ে আসছে ততই বাড়ছে দলবদলের ঘটনা। কিছুদিন আগে লোকসভা ভোটের টিকিট না পেয়ে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূল (TMC) যোগ দিয়ে রানাঘাটে (Ranaghat) প্রার্থী হয়েছিলেন মুকুটমণি অধিকারী। এবার তাঁর হাত শক্ত করতে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারের নিজের নির্বাচনী বুথের শক্তি কেন্দ্রের প্রমুখ-সহ বিজেপির প্রায় ২০০ জন কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নদিয়ার শান্তিপুর বিধানসভার আরবান্দী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সোমবার রাতে তৃণমূলের কর্মীসভায় বিজেপি ছেড়ে প্রায় ২০০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারীরা বর্তমানে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর হাত ধরে রাজ্যের শাসকদলে এলেন। যাঁরা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন তাঁরা প্রত্যেকেই বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নিজের বুথের ভোটার।

এপ্রসঙ্গে রানাঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী বলেন, বিদায়ী সাংসদের বিদায় ঘন্টা শান্তিপুরের আরবান্দী ২ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেই কার্যত শুরু হয়ে গিয়েছে। এত জনসমর্থন তারই প্রমাণ।

আরও পড়ুন: Lokshaba Election 2024: 'কুম্ভকর্ণ' হাওড়া সদরের তৃণমূল প্রার্থীকে তীব্র কটাক্ষ বিজেপি প্রার্থীর

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী বিজেপির প্রাক্তন শক্তি কেন্দ্রের প্রমুখ সন্তোষ রাজওয়ারের অভিযোগ,বিদায়ী বিজেপি সাংসদ জগন্নাথ সরকার নির্বাচনে জয়লাভের পর কোনও উন্নয়নই করেননি এলাকায়। পাশাপাশি কর্মীদের কোনও কথা তিনি শুনতেন না। নিজের মত অনুযায়ী কাজ করতেন। তাই বাধ্য হয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।

নিজের গ্রামের এই ঘটনা, নির্বাচনে কতটা প্রভাব ফেলবে? এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন,হাতে-গোনা চার থেকে পাঁচজন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। যাঁরা যোগদান করেছেন, তাঁরা সবাই বিজেপি থেকে বহিষ্কৃত। স্বার্থন্বেষী ও সুবিধাবাদীরাই তৃণমূলে যোগদান করেছে। এতে বিজেপির কোনও ক্ষতি হবে না। আগামীতে ওই সমস্ত এলাকা থেকে তৃণমূলের অনেকেই বিজেপিতে যোগদান করবেন, সেটাও দেখার বিষয় হয়ে দাঁড়াবে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগে এই দলবদল কতটা তৃণমূল শিবিরকে সুবিধা পাইয়ে দেবে সেটাই এখন দেখার।

আরও পড়ুন: Lok Sabha Election 2024: 'অভিমান হওয়া স্বাভাবিক, RSS-এ ফিরে যান', দিলীপকে 'সহানুভূতি' দেবাংশুর !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget