এক্সপ্লোর

WB Municipal Elections: কোভিডে একমাস পিছনো হোক পুরভোট, কমিশনকে চিঠি বিজেপি-র

কোভিড (COVID-19 Cases) যে ভাবে ছড়াচ্ছে, তাতে একমাসের জন্য পুরভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে তারা।

কলকাতা: হাই কোর্টে (Calcutta High Court) বিষয়টি বিচারাধীন। তার মধ্যেই বকেয়া পুরভোট (WB Municipal Elections) বাতিলের দাবি নিয়ে এ বার সরাসরি রাজ্য নির্বাচন কমিশনের (WB Election commission) দ্বারস্থ হল বিজেপি (BJP)। কোভিড (COVID-19 Cases) যে ভাবে ছড়াচ্ছে, তাতে একমাসের জন্য পুরভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে তারা।

শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশে ওই চিঠি লেখা হয়। তাতে লেখা হয়, ‘আপনারা খুব ভাল করেই জানেন যে, রাজ্য-সহ গোটা দেশে করোনা এবং তার নয়া রূপ ওমিক্রন হু হু করে বাড়ছে। ২০২১-এর ২৮ ডিসেম্বর চার পুরসভায় নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেন আপনারা। সেই সময় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭৫২। ৬ জানুয়ারি তা ২০ গুণ বেড়ে ১৫ হাজার ৪২১-এ গিয়ে ঠেকেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের বৃদ্ধি এখনও শিখরে পৌঁছনো বাকি।’’

আরও পড়ুন: CNCI campus: পদবী ভুললেন সঞ্চালিকা! ক্যাম্পাসের আগেই উদ্বোধন হয়েছে, মোদির সামনে বললেন মমতা

বিজেপি-র যুক্তি, করোনা যে হারে ছড়িয়ে পড়ছে, তাতে ইতিমধ্যেই কোভিড প্রোটোকলে দু’বার সংশোধন ঘটিয়েছে কমিশন। বিধিনিষেধ আরও কড়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা আইনেও বিধিনিষেধ কার্যকর করা হয়েছে।

বিজেপি-র বক্তব্য,‘‘গণতন্ত্রে নির্বাচন অবশ্যই সবকিছুর ঊর্ধ্বে। কিন্তু মানুষের জীবনের ঝুঁকি নিয়ে তা কখনওই নয়। এমনিতেই হাসপাতালে কর্মীদে, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানের ঘাটতি দেখা দিয়েছে।পুলিশ-প্রশাসনেও সংক্রমণ ছড়াচ্ছে। এমন পরিস্থিতিতে সবদিক বিচার করেই ভোট স্থগিত রাখা উচিত। গত দেড় থেকে আড়াই বছর ধরে এমনিতেই পিছোচ্ছিল। পরিস্থিতি বিচার করে এখন পিছিয়ে দেওয়াই উচিত।’’

বকেয়া পুরভোট পিছতে কলকাতা হাই কোর্টেও ইতিমধ্যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এ নিয়ে কমিশনের হলফনামা চেয়েছে আদালত। তবে শুধু বিজেপি-ই নয়, সিপিএম নেতৃত্বও করোনায় ভোট পিছনোর দাবি তুলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
West Bengal News Live: কোন দিকে দেব? NCPI না 'কালীঘাট তৃণমূল'? ধোঁয়াশা জিইয়ে রাখলেন অভিনেতা-সাংসদ
কোন দিকে দেব? NCPI না 'কালীঘাট তৃণমূল'? ধোঁয়াশা জিইয়ে রাখলেন অভিনেতা-সাংসদ
Bus Accident: চালকের কানে মোবাইল! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস, জখম অনেক যাত্রী
চালকের কানে মোবাইল! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস, জখম অনেক যাত্রী
TMC News : NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget