এক্সপ্লোর

WB Municipal Election 2022: ৪ পুরসভায় ভোটের ফল ত্রিশঙ্কু, বহিষ্কৃত নির্দল প্রার্থীদের সমর্থন নেবে শাসক দল?

WB Municipal Poll 2022: রাজ্যের ৪টি পুরসভায় ভোটের ফল ত্রিশঙ্কু। তালিকায় আছে মুর্শিদাবাদের বেলডাঙা, পূর্ব মেদিনীপুরের এগরা, পুরুলিয়ার ঝালদা এবং হুগলির চাঁপদানি। নির্দল প্রার্থীদের সমর্থন নেবে শাসক দল?

অর্ণব মুখোপাধ্যায়, সন্দীপ সমাদ্দার ও উজ্জ্বল মুখোপাধ্যায়, বেলডাঙা, এগরা, ঝালদা: রাজ্যের ১০৮টি পুরসভার ভোটে (Municipal Election) তৃণমূলের (TMC) ঝড়। বিজেপি (BJP), কংগ্রেসকে (Congress) শূন্য করে ১০২ পুরসভাতেই তৃণমূলের জয়জয়কার। চারটি পুরসভা ত্রিশঙ্কু। শেষ অবধি কি এই পুরসভাগুলিতে বোর্ড গড়তে বহিষ্কৃত নির্দল প্রার্থীদের সমর্থন নেবে তৃণমূল? রাজ্যের যে চারটি পুরসভার ফল ত্রিশঙ্কু হয়েছে, সেগুলি হল মুর্শিদাবাদের বেলডাঙা, পূর্ব মেদিনীপুরের এগরা, পুরুলিয়ার ঝালদা ও হুগলির চাঁপদানি পুরসভা।

পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার ১৪টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে সাতটি আসনে। পাঁচটি আসনে জয়ী বিজেপি। এছাড়াও একটি আসনে নির্দল এবং একটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। এগরা পুরসভার ম্যাজিক ফিগার ৮। সেক্ষেত্রে পুরবোর্ড গড়তে তৃণমূলকে অন্য কারও সাহায্য নিতেই হবে অথবা অন্য কোনও দল ভাঙাতে হবে। সেক্ষেত্রে কি নির্দল প্রার্থী তৃণমূলকে সমর্থন করবেন?

এগরার জয়ী নির্দল প্রার্থী রামচন্দ্র পণ্ডা জানিয়েছেন, ‘এখন আমি ঠিক করিনি কী করব। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব।’

এগরার জয়ী কংগ্রেস প্রার্থী নির্মলকুমার শিট জানিয়েছেন, ‘আমি বিজেপিকে কোনওভাবেই সাপোর্ট করব না।’

পুরুলিয়ার ঝালদা পুরসভায় ১২টি আসনের মধ্যে কংগ্রেস ও তৃণমূল দুই দলই পাঁচটি করে আসন জয়ী হয়। দু’টি আসনে জেতে নির্দল। ভোটের ফল ঘোষণার পর এক জয়ী নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেন। এই মুহূর্তে বোর্ড গড়ার ম্যাজিক ফিগার ছুঁতে গেলে তৃণমূলকে আরও একজনের সমর্থন পেতে হবে। পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার দাবি, ‘একজন নির্দল আমাদের দলে যোগ দিয়েছেন। তাঁকে বহিষ্কার করা হয়নি। আরেকজন বহিষ্কৃত নির্দল। তাঁকে নেওয়া হবে কি না ভাবছি, আমরাই বোর্ড গড়ব।’

তৃণমূলকে কটাক্ষ করে পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেছেন, ‘এখন যাদের ক্ষমতার দরকার, তাদের নীতি আদর্শ কোথায় গেল?’

আরও পড়ুন'সবুজ সুনামিতে' অক্ষত রইল না বিরোধী-দুর্গও, ৯৪ শতাংশ পুরসভা-ই তৃণমূলের

অন্যদিকে, মুর্শিদাবাদের বেলডাঙা পুরসভা ১৪টি আসনের মধ্যে সাতটিতে জয়ী হয়েছে তৃণমূল। চারটি আসনে জয়ী হয়েছে নির্দল এবং তিনটি আসনে জয়ী হয়েছে বিজেপি। নির্দল যাঁরা জিতেছেন, তাঁদের মধ্যে সদ্য বহিষ্কৃত ভরত ঝাওয়ার-সহ তিনজনই তৃণমূলকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন।

হুগলির চাঁপদানি পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ১১টি আসনে। এই পুরসভায় ১০টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। একটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস।

চাঁপদানি পুরসভার নির্দল প্রার্থী জিতেন্দ্র সিংহ বলেছেন, ‘নির্দল হয়ে হেরেছি ঠিক আছে, কিন্তু আমার বউ তৃণমূলের হয়ে জিতেছে, ভাইপো নির্দল হয়ে জিতেছে। আমরা তৃণমূলের লোক, আবার তৃণমূলকে সমর্থন করতে পারি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget