এক্সপ্লোর

Siddiqullah Chowdhury: তৃণমূল কর্মীদের হাতেই আক্রান্ত সিদ্দিকুল্লা ! রাজ্যের গ্রন্থাগারমন্ত্রীকে কালো পতাকা- ঝাঁটা-জুতো, 'প্রয়োজনে দল ছেড়ে দেব..'

Siddiqullah Chowdhury Attacked By TMC: নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মীদের হাতেই আক্রান্ত তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ! কী প্রতিক্রিয়া রাজ্যের গ্রন্থাগারমন্ত্রীর ?

মন্তেশ্বর: নিজের বিধানসভা কেন্দ্রে তৃণমূল কর্মীদের হাতেই আক্রান্ত তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ! এদিন সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। নিজের দলের বর্ষীয়ান নেতাকেই কালো পতাকাও দেখিয়েছে খোদ তৃণমূলকর্মীরাই। এখানে শেষ নয়, ঝাঁটা-জুতো দেখিয়ে মন্ত্রীকে গো ব্যাক স্লোগান দিয়েছে দলীয় কর্মীরা।  এই ঘটনার পর গ্রন্থাগারমন্ত্রীর হুঙ্কার, 'প্রয়োজনে দল ছেড়ে দেব।' এদিকে, মন্ত্রী তোলাবাজ-চিটিংবাজ, পাল্টা আক্রমণ মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের।

আরও পড়ুন, 'ইউনিয়নরুমে মেয়েটা যাবে এক ডিগনিটি নিয়ে, যতক্ষণে দরজাটা খুলবে..', এবিপি আনন্দে মুখ খুললেন মনোজিতের শিকার আরেক নির্যাতিতা

এই ঘটনার পর তৃণমূলেরই ব্লক সভাপতির দিকে আঙুল তুলেছেন  মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বলেন, ও বেতাজ বাদশা। আইন মানে না। দলের শৃঙ্খলা মানে না। ওর চরিত্র হল গুণ্ডামি করা। আর টাকা দিয়ে গুন্ডা পোষা। ১০০ শতাংশ আমি যা বলছি...এলাকার মানুষ উত্তপ্ত হয়ে আছে। দলের কাছে সব রিপোর্ট থাকে না। আমি যেখানে জানানোর, জানিয়েছি। বিশেষভাবে পুলিশের সঙ্গে আমার কথা হবে। এই নৈরাজ্য মেনে নেওয়া যায় না। দলকে সিদ্ধান্ত নিতে হবে দল কী করবে ? আমি শান্তির পক্ষে। আমাকে টেনে বের করে তো খুন করতে চেয়েছিল। আপনার কোথাও আঘাত লেগেছে ? সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমার কড়ে আঙুলে লেগেছে। এই জামায় দাগ আছে, আরও দুই জায়গায়। ভিতরে কাচ ভাঙচুর হয়েছে। আমাকে আহত করা নয়, নিহত করা তাঁদের উদ্দেশ্য ছিল।' 

তৃণমূলের দু পক্ষ একে অপরকে তোলাবাজ বলে আক্রমণ করছে!যা বিরোধীদের হাতে তুলে দিয়েছে আক্রমণের হাতিয়ার!একুশে জুলাইয়ের প্রস্তুতি দেখতে বৃহস্পতিবার মেমারি থেকে কুসুমগ্রাম যাচ্ছিলেন গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।  বিধানসভা ভোটের কয়েক মাস আসে নিজের বিধানসভা কেন্দ্রে দলেরই একাংশের হাতে আক্রান্ত হলেন গ্রন্থাগার মন্ত্রী ও তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। পুলিশের সামনেই গ্রন্থাগারমন্ত্রীর গাড়িতে চলল ভাঙচুর। মন্ত্রীর কনভয়ে থাকা গাড়িও ভাঙচুর করা হয়। আক্রান্ত মন্ত্রীও তৃণমূলের।

আবার অভিযুক্তরাও তৃণমূলের। আর অবাক করা বিষয় হল তৃণমূলের দুই পক্ষই একে অপরকে চোর চিটিংবাজ তোলাবাজ বলে আক্রমণ করল। মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল নেতা ও প্রধান রফিকুল ইসলাম শেখ বলেন , 'আমাদের এখানে যে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছে, তোলা ছাড়া কিছু বোঝে না। আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি (মন্ত্রী) এসেছেন, কিছু তোলাবাজকে নিয়ে, কিছু গুন্ডাকে নিয়ে।'

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana: 'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget