এক্সপ্লোর

WB Board Madhyamik Result 2024: ছকে বাঁধা রুটিন নয়, ভবিষ্য়তে চিকিৎসক হতে চায় মাধ্য়মিকে প্রথম চন্দ্রচূড়

WBBSE Madhyamik Result 2024: টানা দীর্ঘক্ষণ পড়ে যাওয়া নয়, বরং পড়ার মাঝে কিছুক্ষণ বিরতিকে গুরুত্ব দিয়েছিল

কলকাতা: মাধ্যমিকে (Madhyamik Result 2024) প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন। ভবিষ্য়তে চিকিৎসক হতে চায় প্রথম স্থানাধিকারী। কীভাবে প্রস্তুতি নিয়েছিল? কতটা আশাবাদী ছিল ফল নিয়ে? এবিপি আনন্দে জানাল চন্দ্রচূড়। 

ভবিষ্য়তে কী পরিকল্পনা?

ভবিষ্য়তে চিকিৎসক হতে চায় মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে একাদশের পড়াও। তাঁর এই ইচ্ছায় পাশে রয়েছেন বাবা মাও।  চন্দ্রচূড়ের কথায়, "অত্যন্ত আনন্দের বিষয়। পিওর সায়েন্স পড়ছি। মেডিক্যাল লাইনে যাওয়ার ইচ্ছে। একাদশের পড়াশোনা শুরু হয়ে গিয়েছে। বাবা মা সমর্থন করেন খুব। তাঁদের বক্তব্য আমি যা করতে চাই তাতেই ওঁরা আমাকে সমর্থন করবেন। কোনও বাধ্যবাধকতা নেই। সেদিক থেকে খানিকটা স্বস্তির। বাবা মা খুব খুশি। তাঁরা বলছেন এখন আরও অনেকটা পথ চলা বাকি। মাধ্যমিক জীবনে একটা বড় পরীক্ষা। তবে সেটা কখনই চূড়ান্ত নয়। আরও অধ্যাবসায় দিয়ে লক্ষ্যে পৌঁছতে হবে। আপাতত সেইভাবেই তৈরি হচ্ছি।'' 

কীভাবে সাফল্য?

ভোট-পর্বের মধ্যেই পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। আর মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম হয়ে শিরোনামে কোচবিহারের ছেলে। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষেরও বেশি। এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে কীভাবে প্রথম স্থানে? কোন পথে পড়াশোনায় এল এই সাফল্য?  চন্দ্রচূড় জানাচ্ছে, কোনও সময়ই নির্দিষ্ট রুটিন বাধা ছিল না। বরং গুরুত্ব দিতে হয়েছে পড়া মাঝে খানিকটা বিরতিকেও। তার কথায়, "সময়ানুবর্তিতা একটা বিষয় ছিল। তবে এমন নয় বাধা কোনও রুটিনে চলেছি। যখন মনে হত এখন পড়া দরকার তখন পড়তাম। ইচ্ছেমতো পড়েছি। যখন ইচ্ছে হয়েছি পড়তে বসেছি। প্রতিদিন এই সময়ের মধ্যে পড়তে হবে এরকম কোনও বাধা নিয়ম ছিল না। জীববিদ্যা পছন্দের বিষয়। পাশাপাশি রসায়ন, পদার্থবিদ্যা এবং অঙ্কও ভাল লাগে। প্রথম পাঁচে থাকব এটা ভাবছিলাম। তবে আমার থেকেও বেশি আশা করেছিলেন আমার প্রিয়জনেরা।'' 

মাধ্যমিকে এ বছর ৮৬.৩১%। গতবছর পাসের হার ছিল ৮৬.১৫%। অর্থাৎ গতবছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে। এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, পাসের হারে কলকাতা রয়েছে ৩ নম্বরে, চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন।

মাধ্যমিকের ফল দেখুন এক ক্লিকে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Suvendu Adhikari on Money Recovery: '১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূমে কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
'১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূমে কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget