এক্সপ্লোর

Madhyamik Exam 2025: আর নয় অফলাইন, এবার অনলাইনে ফর্ম পূরণ মাধ্যমিকের, কবে থেকে শুরু?

WBBSE Madhyamik Exam Online Enrolment: আগামী বছর ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলতি মাসেই অফলাইনে ফর্ম পূরণের কথা ছিল। সেই নিয়মে বদল আনল মধ্যশিক্ষা পর্ষদ।

কলকাতা: মাধ্যমিক (Madhyamik Exam 2025) পরীক্ষার নিয়মে বড় বদল। ২০২৫ শিক্ষাবর্ষ থেকে আসছে নয়া নিয়ম। এবার থেকে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। এতদিন পর্যন্ত অফলাইনে ফর্ম করত ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে তা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। 

মাধ্যমিক পরীক্ষায় বদল: আগামী বছর ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ২২ ফেব্রুয়ারি শেষ হবে পরীক্ষা। চলতি মাসেই অফলাইনে ফর্ম পূরণের কথা ছিল। সেই নিয়মে বদল আনল মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিটি স্কুলের প্রধানদের নির্দেশিকা জারি করে পর্ষদ জানিয়েছে, যেসব পরীক্ষার্থী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে, তাদের ফর্ম পূরণ পদ্ধতি হবে সম্পূর্ণভাবে অনলাইন পদ্ধতিতে। আগামী ২ ডিসেম্বর সকাল ১১টা থেকে শুরু হবে অনলাইনে ফর্ম পূরণ পদ্ধতি। ১৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। www.wbbsedata.com ওয়েবাসইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। প্রত্যেক ছাত্রছাত্রীর ফর্ম পূরণ যেন সঠিক পদ্ধতিতে হয় সেদিকে নজর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি স্কুলকে।                   

স্পষ্টতই ক্যাম্প অফিস থেকে ফর্ম দেওয়ার কাজ আর হচ্ছে না। পর্ষদ জানিয়েছে ১১ এবং ১২ নভেম্বর এবং ১২ এবং ১৩ নভেম্বর ক্যাম্প অফিস থেকে এই সংক্রান্ত কাজ হচ্ছে না। যদিও পর্ষদ জানিয়েছে, একটি ক্যাম্প অফিস পরিচালনা করা হবে আগামী ২০ এবং ২১ ডিসেম্বর। নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে। একইসঙ্গে অনলাইনে ফর্ম পূরণের পর একটি হার্ড কপি দেওয়া হবে। যাচাইকরণ এবং রেকর্ডের জন্য কোনও মাধ্যমিক পরীক্ষার্থীর (২০২৫) যদি নথি জমা দেওয়ার প্রয়োজন হয়, তাও সংশ্লিষ্ট দিনগুলির মধ্যে জমা দিতে হবে স্কুলগুলিকে। এই সংক্রান্ত কাজের জন্য ক্যাম্প অফিসে উপস্থিত থাকতে হবে স্কুলের প্রতিনিধিকে। 

একনজরে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি

  • প্রথম ভাষা- ১০ ফেব্রুয়ারি
  • দ্বিতীয় ভাষা- ১১ ফেব্রুয়ারি
  • অঙ্ক- ১৫ ফেব্রুয়ারি
  • ইতিহাস- ১৭ ফেব্রুয়ারি
  • ভূগোল- ১৮ ফেব্রুয়ারি
  • জীবন বিজ্ঞান- ১৯ ফেব্রুয়ারি
  • ভৌত বিজ্ঞান- ২০ ফেব্রুয়ারি
  • ঐচ্ছিক বিষয়- ২২ ফেব্রুয়ারি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: Dengue Update: রাজ্যে ফের ডেঙ্গি উদ্বেগ, উৎসবের মরশুমে বাড়ছে আক্রান্তের সংখ্যা

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Train Cancel: উত্তরবঙ্গে চরমে যাত্রী দুর্ভোগ, কখন থেকে চালু হবে ট্রেন ? ঘুরপথে কোন কোন এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত রেলের ?
উত্তরবঙ্গে চরমে যাত্রী দুর্ভোগ, কখন থেকে চালু হবে ট্রেন ? ঘুরপথে কোন কোন এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত রেলের ?
Khanakul Waterlogged: ডিভিসির জল ছাড়তেই ডুবল খানাকুল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ফেরি
ডিভিসির জল ছাড়তেই ডুবল খানাকুল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ফেরি
West Bengal News Live : কামালগাজির জনপ্রিয় মিষ্টির দোকানে নেই লাইসেন্সই, দাবি খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের
কামালগাজির জনপ্রিয় মিষ্টির দোকানে নেই লাইসেন্সই, দাবি খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের
Howrah Waterlogging: উদয়নারায়ণপুরের নদী সংলগ্ন একাধিক গ্রামে ঢুকছে জল, জলমগ্ন রাজ্য সড়ক, চলছে বাঁধ রক্ষার প্রচেষ্টা
উদয়নারায়ণপুরের নদী সংলগ্ন একাধিক গ্রামে ঢুকছে জল, জলমগ্ন রাজ্য সড়ক, চলছে বাঁধ রক্ষার প্রচেষ্টা

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
যুক্তি তক্কো পর্ব ১ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
Suvendu Adhikari:'ফ্রি প্যালেস্তাইন লিখলে, কেন লিখবেন না ফ্রি পিওকে?' কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
NCPI News : সুদীপ-কাকলিদের আর্জি মানলেন লোকসভার স্পিকার | তৃণমূলত্যাগী ২০জন সাংসদকে ৩ সপ্তাহ সময়।
RG Kar Case: RG কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারকাণ্ডে গ্রেফতার সোমনাথ দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Wai Wai Noodles: মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
Gold Price Today: জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
Weather Forecast: আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
Assam News : পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
Marcos Llorente: খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
Embed widget