এক্সপ্লোর

Dengue Update: রাজ্যে ফের ডেঙ্গি উদ্বেগ, উৎসবের মরশুমে বাড়ছে আক্রান্তের সংখ্যা

WB Dengue News: পুজো মিটতেই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে ডেঙ্গির প্রকোপ। ফলে বাড়ছে চিন্তা।

সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে ফের ডেঙ্গি-উদ্বেগ (Dengue)। উৎসবের মরশুমের শেষ লগ্নে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ৪ নভেম্বর পর্যন্ত মোট আক্রান্ত বেড়ে ছাড়িয়েছে ২০ হাজারের গণ্ডি। আর তাতে শঙ্কায় রাজ্যবাসী। 

ডেঙ্গি-উদ্বেগ রাজ্যে: পুজো মিটতেই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে ডেঙ্গির প্রকোপ। ফলে বাড়ছে চিন্তা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত সোমবার অর্থাৎ ৪ নভেম্বর পর্যন্ত ২৩২২৭ জন। সরকারি হাসপাতালে পরীক্ষা করানোর পর ডেঙ্গি পজিটিভ রিপোর্ট ১৮১৩৩ জনের। বেসরকারি হাসপাতাল ও ল্যাব থেকে ডেঙ্গি পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ ৫০৯৪ জনের। এদিকে ডেঙ্গিতে মৃত্য়ু হয়েছে কালকাতার এক যুবকের। মৃত বিট্টু সিংহ কলাকাতার জোড়াবাগানের বাসিন্দা। ৮ নভেম্বর জ্বর সমেত তাঁকে ভর্তি করা হয় আর জি কর মেডিক্য়ালে। হাসপাতাল সূত্রে খবর, রাত ১২ টায় হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে। দেড়টা নাগাদ হাসপাতালের তরফে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। ডেঙ্গির কারণে মৃত্য়ু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে যুবকের ডেথ সার্টিফিকেটে। যদিও পুরসভার দাবি, এখনও পর্যন্ত যুবকের যে মেডিক্য়াল রিপোর্ট তাঁরা হাতে পেয়েছেন, তাতে দেখা যাচ্ছে এই যুবক আগে যে সমস্ত পরীক্ষা করিয়েছেন তাতে ডেঙ্গি নেগেটিভ ছিল। 

চলতি বছরের অক্টোবর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৬৩। সেই সময় সবথেকে বেশি সংক্রমণ ছিল মুর্শিদাবাদে। অক্টোবর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩২১। এরপরই ছিল উত্তর ২৪ পরগনা। অক্টোবর মাস পর্যন্ত এই জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৯৬৩ জন। সংক্রমণের নিরিখে তিন নম্বরে মালদা। আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯০৪। অক্টোবর পর্যন্ত তালিকায় সাত নম্বরে থাকা কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৮৩১।

এদিকে গাফিলতির জেরে প্রসূতি মৃত্য়ুর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য় ছড়াল উত্তর ২৪ পরগনার বনগাঁর ড্রিমল্য়ান্ড নার্সিং হোমে। পরিবারের দাবি, অন্তঃসত্ত্বা অবস্থায় শিশু মারা যাওয়ায়, বুধবার তীব্র যন্ত্রণা নিয়ে নার্সিং হোমে  ভর্তি করা হয় অন্তরা পালকে। অভিযোগ, নার্সিং হোমে ২ দিন রেখে তাঁকে ভুল চিকিৎসা করা হয়। এখানেই শেষ নয়, অভিযোগ অবস্থা সংকটজনক হওয়ার পর বনগাঁ জীবনরতন ধর মহকুমা হাসপাতালে ভর্তি করার কথা বলা হয় নার্সিং হোমের তরফে। এরপর সেই মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে শনিবার বিকেলে মৃত্য়ু হয় তাঁর। আর এই প্রেক্ষিতেই নার্সিং হোমের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলেছে পরিবার। বনগাঁ থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: Dinhata News: সঠিকভাবে রোগী পরিষেবা না দেওয়ার অভিযোগ, শাসকের শাসানির পর চিকিৎসকদের শোকজ

সেরা শিরোনাম

News Live Update : কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget