এক্সপ্লোর

Electric Supply : পুজোয় বিদ্যুৎ দফতরের সব ছুটি বাতিল ! খোলা হল ২৪ ঘণ্টার পুজো কন্ট্রোল রুম

Electric Supply Control Room : বিদ্যুৎ ভবনে পুজোর সময় ২৪ ঘণ্টাই খোলা থাকবে এই কন্ট্রোল রুম। এই পরিষেবার উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

কলকাতা : সামনেই পুজো। দুর্গাপুজোর আগে লোড শেডিংয়ের সমস্যা বাড়ার অভিযোগ আসে বিভিন্ন জেলা থেকে। এ সমস্যা দীর্ঘদিনের। এবার তাই পুজোর সময় বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য বিশেষ ব্যবস্থা নিল রাজ্য বিদ্যুৎ পর্ষৎ। পুজোর সময় চালু করা হল দিনভরের কন্ট্রোল রুম। 

বিদ্যুৎ ভবনে পুজোর সময় ২৪ ঘণ্টাই খোলা থাকবে এই কন্ট্রোল রুম। এই পরিষেবার উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন WBSEDCL-এর হোয়াটস অ্যাপ পরিষেবারও উদ্বোধন করা হয়। পুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত খোলা থাকবে ২৪ ঘণ্টার পুজো কন্ট্রোল রুম।

পুজোয় বিদ্যুৎ পরিষেবা নিয়ে বৈঠকও হয় বৃহস্পতিবার। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ সচিব শান্তনু বসু সহ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার শীর্ষ কর্তারা। বিদ্যুৎ দফতরের সকল কর্মী সহ আধিকারিকদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে বলে জানান মন্ত্রী অরূপ বিশ্বাস।  

বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী।  অরূপ বিশ্বাস জানান,  দুর্গাপুজো  ও তারপর দীপাবলি, জগদ্ধাত্রী পুজোতে মানুষকে নীরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে চায় রাজ্য বিদ্যুৎ পর্ষৎ। গোটা উৎসবের সময়টা জুড়েই তাই  বিদ্যুৎ দফতরের কর্মী ও অফিসারদের ছুটি থাকছে না। তাঁদের ছুটি বাতিল করা হয়েছে। ভাল পরিষেবা দিতে  দুর্গাপুজোর কন্ট্রোল রুম এবং হোয়াটসঅ্যাপ পরিষেবা থাকছে। 

  • পুজো কন্ট্রোল রুমের নাম্বার দু’টি হল ৮৯০০৭৯৩৫০৩, ৮৯০০৭৯৩৫০৪।  
  • হোয়াটস অ্যাপ নম্বর হল ৮৪৩৩৭১৯১২১         

    পুজো কমিটিগুলির উদ্দেশে বিদ্যুৎমন্ত্রী বলেন - 
  • বিদ্যুৎ দফতর থেকে চাহিদা অনুযায়ী সঠিক সংযোগ নিতে হবে।
  • বিদ্যুতের তারের ঠিক নিচে কোনও প্যান্ডেল যেন না থাকে। 
  • বিদ্যুতের জন্য আইএস বর্ণিত মানের কেবল ব্যবহার করতে হবে। 
  • ছেঁড়া ও খোলা তার যেন ব্যবহার না করা হয়। মণ্ডপের ভেতর মূল সংযোগ স্থাপনকারী তারগুলি পিভিসি পাইপের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে।
  • উন্নত মানের ফিউজ তার ও মেইন সুইচ ব্যবহার করতে হবে।
  • আর্থিংয়ের ব্যবস্থা ভাল রাখতে হবে।                          
                          

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

News Live: সরকারি বাসে মহিলাদের ফ্রি বাসযাত্রায় চালু হচ্ছে পিঙ্ক কার্ড, ঘোষণা মুখ্যমন্ত্রীর
সরকারি বাসে মহিলাদের ফ্রি বাসযাত্রায় চালু হচ্ছে পিঙ্ক কার্ড, ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: মহিলাদের বিনামূল্যের সরকারি বাস পরিষেবা নিয়ে নতুন নিয়ম ঘোষণা মুখ্যমন্ত্রীর, সঙ্গে রাখতে হবে এই কার্ড ?
মহিলাদের বিনামূল্যের সরকারি বাস পরিষেবা নিয়ে নতুন নিয়ম ঘোষণা মুখ্যমন্ত্রীর, সঙ্গে রাখতে হবে এই কার্ড ?
News Live Update : অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
GI Tag : হুগলির মুকুটে নয়া পালক, জলভরা সন্দেশ, মনোহরা মিষ্টি ও বলাগড়ের নৌকা পেল জিআই স্বীকৃতি
হুগলির মুকুটে নয়া পালক, জলভরা সন্দেশ, মনোহরা মিষ্টি ও বলাগড়ের নৌকা পেল জিআই স্বীকৃতি

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget