এক্সপ্লোর

Depression : বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, সমুদ্রে নিষেধাজ্ঞায় ফিরছে ট্রলাররা, ইলিশ মরশুমে বড় লোকসানের আশঙ্কা

Hilsha : প্রশাসনের নির্দেশ পেয়েই কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগরে হাজার হাজার ট্রলার ফিরতে শুরু করেছে। আর যার জেরে ইলিশ ধরার মরশুমে বড় রকমের লোকসানের আশঙ্কা করছেন মৎস্যজীবীরা।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ। যার জেরে দ্রুতে ফিরে আসতে বলা হয়েছে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলিকে (Trawler)। এদিকে, ঘরে ফেরার পথে রাতে সাগরে ফের ডুবল ট্রলার। কোনওক্রমে রক্ষা পেলেন ১৭ জন মৎস্যজীবী। মাঝ পথে ফিরে আসায়, ইলিশের (Hilsha) মরশুমে বড় রকমের লোকসানের আশঙ্কা করছেন মৎস্যজীবীরা। 

বঙ্গোপসাগরে দুর্যোগের ঘনঘটা। মাথার ওপর জমছে কালো মেঘ। ফুলে উঠছে সমুদ্রের জল। গভীর সমুদ্রে যাওয়া সব ট্রলারকে দ্রুত ফিরে আসতে বলেছে প্রশাসন। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ (Severe Depression)। যার জন্য বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। প্রশাসনের নির্দেশ পেয়েই কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগরে হাজার হাজার ট্রলার ফিরতে শুরু করেছে। আর যার জেরে ইলিশ ধরার মরশুমে বড় রকমের লোকসানের আশঙ্কা করছেন মৎস্যজীবীরা।

এদিকে, ঘরে ফেরার এই তাড়ার মধ্যেই ঘটেছে দুর্ঘটনা। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন সূত্রে খবর, পাঁচদিন আগে পাথরপ্রতিমার সীতারামপুর থেকে FB প্রসেনজিৎ ট্রলারে চেপে গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরতে যান ১৭ জন মৎস্যজীবী। আবহাওয়া দফতরের সতর্কবার্তা পেয়ে ফেরার সময় সোমবার রাতে, সাগরে ডুবে যায় ট্রলারটি। পাশেই আরেকটি ট্রলারের মৎস্যজীবীরা ডুবন্ত মৎস্যজীবীদের উদ্ধার করেন। 

গত মাসের ২৭ তারিখ সকালে সাগরে ডুবে যায় একটি ট্রলার। ওই ট্রলারে ৮ জন মৎস্যজীবী ছিলেন। প্রায় ১০ ঘণ্টা ভেসে থাকার পর সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করে অন্য একটি ট্রলারের মৎস্যজীবীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ডুবল ট্রলার। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৭ জন মৎস্যজীবী। 

প্রসঙ্গত, আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দুপুরের পর থেকে দু’-তিন দিন বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। তাই নিরাপদে থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে সকলকে। একই সঙ্গে এদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, হাওড়া, কলকাতায়। দুপুরের পর দু’-তিন ঘণ্টা বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে সকলকে। আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে এই তিন জেলায়।  

আরও পড়ুন- ৩ দিনে করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু বর্ধমান মেডিক্যালে, ডেঙ্গি-ম্যালেরিয়া উদ্বেগের মাঝে আতঙ্ক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget