এক্সপ্লোর

Cyclone Remal: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত, শনিবারেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল? কতটা ধ্বংসাত্মক হবে এই সাইক্লোন?

Cyclone Remal Updates: এ রাজ্যেই কি আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল? কবে থেকে বাড়তে পারে দুর্যোগ? এখন এই সকল প্রশ্নই উঠছে।

কলকাতা: আম্ফান, ইয়াসের স্মৃতি ফিরবে বঙ্গে? এই সপ্তাহের শেষেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় (Cyclone)? কিছুটা আশঙ্কা নিয়েই প্রমাদ গুনছে রাজ্যবাসী। এ রাজ্যেই কি আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)? কবে থেকে বাড়তে পারে দুর্যোগ? এখন এই সকল প্রশ্নই উঠছে। মৌসম ভবনের তরফে বলা হয়েছে, চেন্নাই উপকূলের দক্ষিণ পশ্চিম দিকে, অন্ধ্র উপকূলের দক্ষিণ পূর্ব দিকে, অবস্থানগত ভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গতকাল বেলা আড়াইটে নাগাদ তৈরি হওয়া নিম্নচাপ প্রায় একই জায়গায় অবস্থান করে ক্রমশঃ জলীয় বাষ্প সংগ্রহ করছে এবং নিজের শক্তি বাড়াচ্ছে। 

মৌসম ভবনের তরফে বলা হয়, আগামীকাল শুক্রবার ২৪ তারিখ সকাল ৮ টা নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। শক্তি সংগ্রহ করতে করতে এরপর এটি উত্তর পূর্ব অর্থাৎ মায়ানমার সাগরের দিকে এগোতে থাকবে। পরেরদিন অর্থাৎ শনিবার ২৫ তারিখ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। ঘূর্ণিঝড় হওয়ার পর এটির ব্যাপ্তি বাড়বে। তখন শুধু উত্তর পূর্ব নয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরেও এটি নিজের প্রভাব বিস্তার করবে। 

ঘূর্ণিঝড়ের গঠন সম্পূর্ণ হলে এটির সম্ভাব্য ল্যান্ড ফল, আই এবং টেল এন্ড সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে মত মৌসম ভবনের। এখনও পর্যন্ত যা আপডেট তাতে রেমাল নামের এই ঘূর্ণিঝড় খুব বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক নাও হতে পারে। এর গতিবেগ হতে পারে ৬৫ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে এই আপডেট ২৪ তারিখ রাত বা ২৫ তারিখ ভোরের আগে নির্দিষ্ট করে এখনই বলা যাচ্ছে না। 

আরও পড়ুন, ঘনাচ্ছে নিম্নচাপের মেঘ, বিকেলেই প্রবল ঝড়? দক্ষিণবঙ্গে আজও বৃষ্টি দুর্যোগ?

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতি ও কাল শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা বা মাঝরী বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া বইবে। এর মধ্যে কাল শুক্রবার উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। ফলে ভোটের আগের দিনের প্রস্তুতি পর্বেও কিছুটা বিঘ্ন ঘটতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, শনিবার অর্থাৎ ২৫ তারিখ পূর্ব মেদিনীপুরের তমলুক, কাঁথি, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া কেন্দ্রে ভোট। সেদিনের ভোট বৃষ্টি বিঘ্নিত হতে চলেছে বলে পূর্বাভাস। বিশেষত পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ভোট বেশি বিঘ্নিত হওয়ার আশঙ্কা। 

হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। তবে শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উপকূলে। আজ বিকেলের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। কাল শুক্রবার সকাল থেকে থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে। সতর্কবার্তায় এও বলা হয়েছে কাল থেকেই সমুদ্র উত্তাল হবে। ঢেউয়ের উচ্চতা বাড়বে। আগামী সাতদিন বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
New Jalpaiguri Rohingya Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget