এক্সপ্লোর

Weather Update : প্রতিমা নিরঞ্জনের আগেই নামবে বৃষ্টি, জেলায় জেলায় দুর্যোগ দশমীতে?

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার বিজয়া দশমীর দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ...

কলকাতা : এবছর দুর্গাপুজোয় আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে। গত কয়েকদিন ভারী বৃষ্টি হয়নি। কলকাতা শহর ও জেলায় কিছু সময়ের জন্য হালকা বৃষ্টি হয়েছে।  শনিবার গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে, বিজয়া দশমী। কোনও কোনও জায়গায় এদিনই প্রতিমা নিরঞ্জন।  তবে এদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি , বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও। দুর্গাপুজোর পর লক্ষ্মীপুজো। তার আগে কি আবহাওয়ার মুখ ভার থাকবে ? চলুন দেখে নিই কী জানাচ্ছে আবহাওয়া দফতর। 

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

শনিবার ও রবিবার সকালের দিকে মূলত পরিস্কার আকাশই থাকবে।  কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে।  তবে দুপুরের পর কখনও কখনও আকাশ মেঘলা হবে।  বিকেল বা সন্ধের দিকে দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।  রবিবার ও সোমবার শুষ্ক আবহাওয়া থাকবে। মঙ্গলবার দু-এক পশলা খুব হালকা বৃষ্টি হতে পারে।  রাতের ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে।  বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি রয়েছে তাই বৃষ্টি না হলে কিছুটা অস্বস্তি হবে দিনে ও রাতে। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি। শুক্রবার  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৪ থেকে ৯১ শতাংশ। 

আজ দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার বিজয়া দশমীর দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গের হুগলি , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে।  বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কোথাও কোথাও।  দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। প্ল্যান ঠাকুর দেখার হোক কিংবা প্রতিমা নিরঞ্জনে যাওয়ার, ছাতা হোক সঙ্গী। 

আজ উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি

অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার উত্তরবঙ্গের  দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি হবে। এঠাড়া  জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন :

ভাগ্যে মঙ্গলের আচমকা স্থানবদল! পুজোর পরই দুর্ভোগ বাড়বে এই ৪ রাশির                                      
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget