এক্সপ্লোর

Jharkhand Weather:ঝাড়গ্রাম শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁল ৪৪ ডিগ্রি সেলসিয়াস, ঘরে-বাইরে জেরবার এই জেলার বাসিন্দারা

Jharkhand Weather:যে দিকে তাকানো যায়, মনে হবে যেন আগুন লেগেছে এমন গরমের দাপট। ঘরের ভিতরে তীব্র অস্বস্তি, বাইরে চড়া রোদ। এই অবস্থায় দিনের পর দিন সুস্থ থাকাটাই বড় চ্যালেঞ্জ ঝাড়খণ্ডের বাসিন্দাদের।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: যে দিকে তাকানো যায়, মনে হবে যেন আগুন লেগেছে এমন গরমের দাপট। ঘরের ভিতরে তীব্র অস্বস্তি, বাইরে চড়া রোদ। এই অবস্থায় দিনের পর দিন সুস্থ থাকাটাই বড় চ্যালেঞ্জ ঝাড়খণ্ডের বাসিন্দাদের (Jhargram Suffers From Scorching Summer)। আশার কথা একটাই। আগামীকাল ও পরশু পশ্চিমের এই জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department)।

যা ছবি...
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল ও পরশু পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে খুব বেশি স্বস্তি পাবে না  দুই জেলার মানুষ। কারণ অস্বস্তি সার্বিক ভাবে কমবে না। অর্থাৎ এই বারিধারা কোনও আশার বাণী নিয়ে আসছে না। ফলে প্রচণ্ড গরমে নাজেহাল পরিস্থিতি ঝাড়খণ্ডের বাসিন্দাদের। গড়ে সকাল সাতটার পর থেকে চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সন্ধ্যার পরও গরম হাওয়া ঠান্ডা হওয়ার কোনও লক্ষণ নেই। ফলে দিনের মতো রাতেও অস্বস্তি চরমে। রবিবারও ঝাড়গ্রাম শহরের সর্বোচ্চ তাপমাত্রা আজ ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। জেলার অনান্য জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীদের। প্রচণ্ড গরমে একমাত্র ঠান্ডা পানীয়ের দোকানে ভিড় থাকলেও বাকি ব্যাবসার হার তলানিতে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় লোক নেই বললেই চলে। বেলা ১০ টার পর থেকে রাস্তাঘাট কার্যত ফাঁকা। অন্যদিকে, গরমে অসুস্থ হয়ে রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলিতে। হিট স্ট্রোকের ঘটনাও বাড়ছে বলে হাসপাতাল সূত্রে খবর। সব মিলিয়ে প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা ঝাড়গ্রামের। কবে মিলবে পরিত্রাণ? আকাশের দিকে তাকিয়ে উত্তর খুঁজছেন অনেকে। 

দক্ষিণবঙ্গের ছবি...
সার্বিক ভাবে গোটা দক্ষিণবঙ্গই প্রবল গরমে হাঁসফাঁস করছে। কলকাতায় বইছে লু। শহরে ৫০ বছরের ইতিহাসে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের পরিস্থিতি, পুড়ছে পশ্চিমাঞ্চলও। বুধবার পর্যন্ত স্বস্তি নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে শরীরের দিকে খেয়াল রাখতে কিছু পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসক ডা. নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ, "যাঁরা কাজের প্রয়োজনে বেরোবেন তাঁদের জন্য পরামর্শ যে জামাটা পরবেন সেটা যেন ঢিলেঢালা হয়। সাদা বা হালকা রঙের পোশাক পরুন। বেরোনোর আগে এবং বেরোনোর পর প্রচুর জল এবং ORS খাবেন। রোদে অবশ্যই ছাতা মাথায় দেবেন। যদি বাইরে বেরিয়ে মনে হয়, মাথা ঘুরছে, ঘাম হচ্ছে সঙ্গে সঙ্গে ছায়া রয়েছে এমন ইনডোর জায়গায় চলে যেতে হবে।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন:প্রার্থীর প্রচার ঘিরে উত্তেজনা, হাওড়ায় CPM কর্মীদের মারধরের অভিযোগ

 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget