এক্সপ্লোর

Weather Update : বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত পরিণত নিম্নচাপে, দিনভর বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

Rain Update : সপ্তাহান্তে হাওয়া বদল। শনিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা : বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। যার জেরে ভাদ্রের শেষ বেলায় বঙ্গে দাপট দেখাচ্ছে বর্ষা। আজ দিনভর বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (West Bengal Weather) সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বেশি বৃষ্টি হতে পারে।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ ঝাড়গ্রাম জেলায় দু’-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে শুরু হয়েছে বৃষ্টি।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপের অবস্থান। শক্তি বাড়িয়ে তা ওড়িশা উপকূলের দিকে এগোবে। এর ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টি। সপ্তাহান্তে হাওয়া বদল। শনিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। 

কলকাতায় মূলত মেঘলা আকাশ। সকাল থেকে দুপুরের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দু-এক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে। শুক্রবার থেকে বৃষ্টি কমবে। শনিবার থেকে অস্বস্তি বাড়বে।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭২ থেকে ৯৪ শতাংশ।

আন্দামান সাগরে সমুদ্র উত্তাল থাকবে। আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আপাতত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জন্য কোন সতর্কবার্তা নেই।

এদিকে, নিম্নচাপ ও কটালের জোড়া ফলায় দুর্যোগ শুরু দক্ষিণ ২৪ পরগনা জুড়ে। টানা বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে। আকাশ মেঘে ঢাকা। নিম্নচাপের পাশাপাশি আজ থেকে শুরু হচ্ছে অমাবস্যার কটাল। নিম্নচাপ ও কটালের জোড়া ফলায় আজ থেকে সুন্দরবনের নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে। জলোচ্ছ্বাসের জেরে ক্ষতিগ্রস্থ হতে পারে সুন্দরবনের বেহাল নদী ও সমুদ্র বাঁধ। জল ঢুকতে পারে উপকূলের গ্রামগুলিতে। 

                                                         

আরও পড়ুন- কলকাতার রাস্তায় চলন্ত গাড়িতে মহিলা অ্যাপ ক্যাব চালকের শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget