এক্সপ্লোর

Durga Puja Weather : অষ্টমীর পর ফের ঘূর্ণাবর্ত-নিম্নচাপ ? নবমী রাত থেকে ভাসতে পারে কলকাতা

Kolkata Weather Update : বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ওড়িশা ও অন্ধ্র উপকূল দিয়ে আজ স্থলভাগে ঢুকেছে। তার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। 

অরিত্রিক ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : পঞ্চমীর সকালে আকাশে মেঘ-রোদের খেলা। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার একাংশে দফায় দফায় বৃষ্টি। আজ বিকেল থেকে কমতে পারে বৃষ্টির দাপট। ছাতা নিয়ে অষ্টমী পর্যন্ত ঠাকুর দেখায় অভয়বাণী আবহাওয়া দফতরের। অষ্টমীর পর ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত। নবমীর রাত থেকে নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ওড়িশা ও অন্ধ্র উপকূল দিয়ে আজ স্থলভাগে ঢুকেছে। তার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। 

আইএমডি- র তরফে জানানো হয়েছে, ১ জুন থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত, এই মরশুমের মোট বৃষ্টিপাত ১৩৪৮.১ মিমি, যা স্বাভাবিকের তুলনায় ০২ শতাংশ বেশি। এর মধ্যে ১৩টি জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক, ৬টি জেলা স্বাভাবিকের থেকে অধিক এবং অবশিষ্ট ৪টি জেলাতে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। 

পঞ্চমীর সকালে আকাশে মেঘ-রোদের খেলা। তবে আজ বিকেল থেকে কমতে পারে বৃষ্টির দাপট। অষ্টমী পর্যন্ত চুটিয়ে ঠাকুর দেখা চলতেই পারে। সঙ্গে ছাতা থাকলেই হল। তবে অষ্টমীতে ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত। ফলে নবমীর রাত থেকে নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ওড়িশা ও অন্ধ্র উপকূল দিয়ে আজ স্থলভাগে ঢুকেছে। তার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। গতকাল রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনায় শুরু হয়েছে বৃষ্টি। পঞ্চমীতেও একইরকম আবহাওয়া। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। অন্যদিকে, উত্তরবঙ্গের ৩ জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ, বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা
মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা, গড়হাজির ইউসুফরা
Abhishek Banerjee PA: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget