এক্সপ্লোর

Weather Update: খোলা হল কন্ট্রোল রুম, ঘূর্ণিঝড় মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ রেলের

Eastern Railway: ঘূর্ণিঝড় দানার হানায় যাতে কোনওভাবে ট্রেন চলাচল ব্যাহত না হয় সেজন্য উদ্যোগী রেল কর্তৃপক্ষ।

কলকাতা: বঙ্গের আকাশে ফের দুর্যোগ-শঙ্কা। চোখ রাঙাচ্ছে দানার হানা। ধেয়ে আসতে পারে ১২০ থেকে ১৩৫ কিলোমিটার বেগে। বৃহস্পতিবারই পুরী-সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষও। 

চোখ রাঙাচ্ছে দানার হানা: ঘূর্ণিঝড় দানার হানায় যাতে কোনওভাবে ট্রেন চলাচল ব্যাহত না হয় সেজন্য উদ্যোগী রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের তরফে ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। ওভারহেড তার যাতে ছিঁড়ে না যায়, তারজন্যও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এবিষয়ে পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "শিয়ালদা ডিভিশনের যেসব অংশে ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে যেমন নামখানা, কাকদ্বীপ সেই সব এলাকায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। ৪৮ ঘণ্টার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেটা মনিটরিং করার জন্য লোকবল রয়েছে। মেডিক্যাল টিম এবং ইঞ্জিনিয়াররা তৈরি আছে। যাতে কোনও সমস্যা হলে তাঁরা ঝাঁপিয়ে পড়তে পারে। আমরা চাই কোনওভাবেই যেন ট্রেন চলাচলের উপর প্রভাব না পড়ে। 

কালীপুজোর আগেই রাজ্য়ে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। ধেয়ে আসছে অতি শক্তিশালী ‘দানা'। সোমবার সকালে নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে। বুধবার গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের উপর দিয়ে যাবে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্য়ে পুরী ও সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ‘দানা'।

এর জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। বৃহস্পতি ও শুক্রবার কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফেরি চলাচল এবং রেল ও সড়ক যোগাযোগেও জারি করা হয়েছে সতর্কতা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Mamata Banerjee-Junior Doctors Meet: কীভাবে আর জি কর মেডিক্যালে দুর্নীতি? মুখ্যমন্ত্রীকে ১৩৭ পাতার 'নথি' পেশ

সেরা শিরোনাম

পুজোর পরই ভয়ঙ্কর ঝড় ? দুর্যোগে এলোমেলো হবে দেশ ? চরম প্রভাব কোন কোন পর্যটন কেন্দ্রে?
পুজোর পরই ভয়ঙ্কর ঝড় ? দুর্যোগে এলোমেলো হবে দেশ ? চরম প্রভাব কোন কোন পর্যটন কেন্দ্রে?
West Bengal News Update: ভোট চুরির অভিযোগে এককাট্টা, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা
ভোট চুরির অভিযোগে এককাট্টা, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা
Chaos in SRFTI: ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গোলমাল, ৩টি মামলা রুজু, SIT গঠন করল স্বরাষ্ট্র দফতর
Chaos in SRFTI: ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গোলমাল, ৩টি মামলা রুজু, SIT গঠন করল স্বরাষ্ট্র দফতর
West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget