এক্সপ্লোর

Hooghly Weather Update: সকাল থেকে রোদ-মেঘের খেলা, দুপুরের পর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

Weather Update for Hooghly: আজ সারাদিন হুগলি জেলার আবহাওয়া কেমন থাকবে তা দেখে নিন একনজরে।

Hooghly Weather Update: আজ ১৮ জুলাই, ২০২৩- মঙ্গলবার, হুগলি জেলার আবহাওয়া সারাদিন (Hooghly Weather Today) কেমন রয়েছে দেখে নিন একনজরে। দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা (Weather Forecast) রয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) রয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Hooghly Weather Forecast) পরিমাণ প্রায়  ৭৯ শতাংশ। সকাল থেকে আংশিক মেঘলা রয়েছে আকাশ। বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর। মেঘের সঙ্গে দেখা দিচ্ছে রোদের ঝলকও। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনে এবং রাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এখন। রাতেও আকাশ আংশিক মেঘলাই থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবেই বৃষ্টি হবে। অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গুমোট গরমে সারাদিনই হাঁসফাঁস অবস্থা থাকবে। আজ হুগলি জেলায় দিনের বেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২৮ কিলোমিটারের কাছাকাছি। আর রাতের বেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২৬ কিলোমিটারের কাছাকাছি। আজ দিনে এবং রাতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় দুপুরের পর বৃষ্টি একটু বাড়তে পারে। মেঘলা আবহাওয়া এবং অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গুমোট গরম অনুভূত হবে।

সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় (Sunrise) হয়েছে সকাল ৫টা ০১ মিনিটে। আর সূর্যাস্ত (Sunset) হবে বিকেল ৬টা ২৩ মিনিটে।

হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সদর দফতর অবস্থিত চুঁচুড়ায়। 

জোড়া ঘূর্ণাবর্তের ভ্রূকুটি

ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। আপাতত এটি নিম্নচাপ হিসেবে ঝাড়খণ্ড এবং ওড়িশা সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ছত্তীসগঢ় অভিমুখে যাবে এটি। তবে এতেই শেষ নয়। আগামীকাল অর্থাৎ ১৮ জুলাই, আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একদিকে যেমন দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, অন্য দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টা পর বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়বে। আগামী ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রাও বাড়তে থাকবে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

আরও পড়ুন- প্রতিদিনের রান্নায় ব্যবহৃত এই মশলাগুলির সাহায্যে কমাতে পারবেন অতিরিক্ত ওজন, রইল তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
Kolkata Market: রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget