এক্সপ্লোর

Purba and Paschim Burdwan Weather : আজ কি বৃষ্টি হবে দুই বর্ধমানে ?

Weather Forecast of Purba and Paschim Burdwan : দুই জেলার আবহাওয়ার বিস্তারিত জেনে নিন...

বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।

সেই লক্ষ্যেই এই দুই জেলার দৈনন্দিন আবহাওয়ার আপডেট দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।

আরও পড়ুন ; দিনভর ভারী বৃষ্টিতে উত্তাল দিঘার সমুদ্র, বাঁধ টপকে জল ঢুকেছে দক্ষিণ ২৪ পরগনার একাধিক গ্রামে

দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী

সর্বোচ্চ তাপমাত্র- ৩১ ডিগ্রি সেলসিয়াস

সর্বনিম্ন তাপমাত্রা- ২৬ ডিগ্রি সেলসিয়াস

আবহাওয়ার প্রকৃতি- ঝড়বৃষ্টি, মেঘলা আকাশ

বাতাস- ১৯ কিমি/ঘণ্টায়

আর্দ্রতা - ৭৭ শতাংশ

সূর্যোদয়- ৫টা ১৪ মিনিটে

সূর্যাস্ত- ৬টা ১১ মিনিটে

দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -

সর্বোচ্চ তাপমাত্র- ২৬ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮ কিমি।

বঙ্গের আবহাওয়া-

এদিকে রবিবার দিনভর ভারী বৃষ্টি হল রাজ্যের উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। তার জেরে দিঘায় (Digha) উত্তাল সমুদ্র। দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Paragana) একাধিক নদীর জল বাঁধ টপকে ঢুকেছে গ্রামে। বেশ কিছু গ্রাম জলমগ্ন।

উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে ভয়ঙ্কর বিপদ। ঢেউয়ে তলিয়ে যাচ্ছিলেন এক যুবক। পাড় থেকে দেখে চিত্‍কার শুরু করেন পর্যটকরা। একজন নুলিয়া বিপদ দেখে জলে ঝাঁপিয়ে পড়েন। এরপর নুলিয়াই যুবককে পাড়ে আনেন। তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় ভর্তি করা হয় দিঘা স্টেট জেনারেল হাসপাতালে। 

উত্তাল সমুদ্র, পর্যটকদের ভিড়-

উত্তাল সমুদ্র। বড় বড় ঢেউ। সেইসঙ্গে প্রবল বৃষ্টি দিঘায়। তা সত্ত্বেও পর্যটকদের ভিড়। উত্তাল সমুদ্রে নামার ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করেই রবিবার সকালে সমুদ্রাস্নানে নেমে তলিয়ে যাচ্ছিলেন ওই পর্যটক। প্রত্যক্ষদর্শী এক পর্যটক বলেন, আমরা দেখলাম তলিয়ে যাচ্ছিল। নুলিয়াকে বলি।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার নামখানা, গোসাবা, সাগরে কটালের কারণে ফুঁসছে একাধিক নদী। নদী বাঁধ টপকে গ্রামে জল ঢুকতে শুরু করেছে একাধিক এলাকায়। চিনাই নদীর বাঁধ ভেঙে জল ঢুকেছে মৌসুনি দ্বীপে। জলের তলায় চলে গেছে গ্রামের অনেক বাড়ি, চাষের জমি। 

সেরা শিরোনাম

News Live Updates: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
Weather Update: সকাল থেকেই আকাশ অন্ধকার, সরেনি কমলা-হলুদ সতর্কতা, তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজ গোটা রাজ্যেজুড়ে
সকাল থেকেই আকাশ অন্ধকার, সরেনি কমলা-হলুদ সতর্কতা, তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজ গোটা রাজ্যেজুড়ে
Sabyasachi Dutta : এত দুর্নীতি ? জেলে থাকতেই নতুন অভিযোগ সব্য়সাচী দত্তের বিরুদ্ধে, ফাঁস নয়া কীর্তি
Sabyasachi Dutta : এত দুর্নীতি ? জেলে থাকতেই নতুন অভিযোগ সব্য়সাচী দত্তের বিরুদ্ধে, ফাঁস নয়া কীর্তি
Baruipur Incident: এই প্রথম নয়, ধর্ষণে অভিযুক্তের ওপর এনকাউন্টার হয়েছে আগেও, মৃত্যু নিয়ে হয়েছে বিতর্ক ও
এই প্রথম নয়, ধর্ষণে অভিযুক্তের ওপর এনকাউন্টার হয়েছে আগেও, মৃত্যু নিয়ে হয়েছে বিতর্ক ও

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget