এক্সপ্লোর

Kolkata Weather Update: ৪০ ছুঁই ছুঁই তাপমাত্রা, তীব্র দাবদাহে জ্বলছে কলকাতা! কবে স্বস্তির বৃষ্টি?

Rain Forecast Kolkata: কলকাতায় আজ গরমে চরম অস্বস্তিকর পরিস্থিতি। বেলা যত বাড়বে গরমে হাঁসফাঁস বাড়বে

কলকাতা: গতকাল আর আজকের মধ্যে আবহাওয়ায় তেমন পার্থক্য নেই। বাইরে বেরোলেই কার্যত হাঁসফাঁস অবস্থা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই গরমে কার্যত বাইরে বেরনো যাচ্ছে না। জেলার পাশাপাশি একই অবস্থা কলকাতারও। আর কতদিন কলকাতায় বজায় থাকবে এই আবহাওয়া? আগামীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি? জেনে নেওয়া যাক আজকের ওয়েদার আপডেট।

কলকাতায় আজ গরমে চরম অস্বস্তিকর পরিস্থিতি। বেলা যত বাড়বে গরমে হাঁসফাঁস বাড়বে। ক্রমশ জলীয় বাষ্প কমে শুকনো গরমের সম্ভাবনা। সকালে পরিষ্কার আকাশ থাকবে। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শুষ্ক আবহাওয়ায় গরম চলবে বুধবার পর্যন্ত। শহরে বৃষ্টির সম্ভাবনা কম।আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৮২ শতাংশ।

ভিনরাজ্যের কথা বলতে গেলে, উত্তরবঙ্গ ও সিকিমে ভারি  থেকে অতি ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। প্রবল বর্ষণের সঙ্গে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারি বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যে। অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।

বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা অন্ধ্রপ্রদেশ আসাম মেঘালয় ছত্রিশগড় রাজস্থান হরিয়ানা চন্ডিগড় দিল্লী জম্মু-কাশ্মীর লাদাখ কেরাল মাহে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া পাঞ্জাব তেলেঙ্গানা মধ্যপ্রদেশ এবং বাংলাতে। এই রাজ্যগুলি থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। হালকা ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশংকা থাকবে মধ্যপ্রদেশ গুজরাট হিমাচল প্রদেশ কর্ণাটক ঝাড়খন্ড তামিলনাড়ু পন্ডিচেরি বিদর্ভতে। তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে বিহার, বাংলা এবং সিকিমে। গরম এবং অস্বস্তিকার আবহাওয়া ঝাড়খন্ড কেরালা মাহে তামিলনাড়ু পন্ডিচেরি রাজ্যে।

মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পাঁচ জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া জেলাতে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ছয় জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে পূর্বাভাস।

সেরা শিরোনাম

West Bengal News Live : 'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget