এক্সপ্লোর

Rain Update : ঝমঝমিয়ে বৃষ্টি এল বলে..., দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শেষমেশ ভারী বৃষ্টির পূর্বাভাস

Weather Forecast : কলকাতায় বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিভেজা দিনে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : নির্ধারিত সময়ের ৮ দিন পর, রথযাত্রার (Rath Yatra) আগের দিন দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষার শুভ মহরৎ হাজির হয়েছে। এবার দহলজ্বালা জুড়িয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় (Kolkata Weather Update) বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান জেলাতেও। উত্তরবঙ্গে সপ্তাহ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rain Forecast) সতর্কতা রয়েছে।

ঝমঝমিয়ে বৃষ্টি এল বলে...

উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে বর্ষার ধারাপাত। আষাঢ়ের গোড়াতেই ঘটেছে গৃহপ্রবেশ। এবার তাকে বরণ করে নেওয়ার পালা। আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার নির্ধারিত সময়ের ৮ দিন পর, দক্ষিণবঙ্গে এসেছে বর্ষা (Monsoon Update)। শুরুটা হবে ঝমঝমিয়ে বৃষ্টি দিয়ে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

নামবে তাপমাত্রাও

বুধবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, নদিয়া, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমানে। কলকাতায় বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিভেজা দিনে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। পাশাপাশি, আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) জানিয়েছে, উত্তরবঙ্গে সপ্তাহ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু জায়গায়। দার্জিলিং, কালিম্পং-সহ ওপরের দিকের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।                    

আরও পড়ুন- জেলা প্রতি ১ কোম্পানি ! সেক্ষেত্রে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের দায়িত্বে থাকবে ক'টি বুথ ?

আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা কেমন থাকবে :

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
20-Jun 27.0 32.0 Rain Update : ঝমঝমিয়ে বৃষ্টি এল বলে..., দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শেষমেশ ভারী বৃষ্টির পূর্বাভাস Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
21-Jun 27.0 34.0 Rain Update : ঝমঝমিয়ে বৃষ্টি এল বলে..., দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শেষমেশ ভারী বৃষ্টির পূর্বাভাস Generally cloudy sky with Light rain
22-Jun 26.0 33.0 Rain Update : ঝমঝমিয়ে বৃষ্টি এল বলে..., দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শেষমেশ ভারী বৃষ্টির পূর্বাভাস Generally cloudy sky with a few spells of rain or thundershowers
23-Jun 26.0 33.0 Rain Update : ঝমঝমিয়ে বৃষ্টি এল বলে..., দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শেষমেশ ভারী বৃষ্টির পূর্বাভাস Generally cloudy sky with a few spells of rain or thundershowers
24-Jun 26.0 32.0 Rain Update : ঝমঝমিয়ে বৃষ্টি এল বলে..., দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শেষমেশ ভারী বৃষ্টির পূর্বাভাস Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
25-Jun 26.0 32.0 Rain Update : ঝমঝমিয়ে বৃষ্টি এল বলে..., দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শেষমেশ ভারী বৃষ্টির পূর্বাভাস Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
26-Jun 27.0 30.0 Rain Update : ঝমঝমিয়ে বৃষ্টি এল বলে..., দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শেষমেশ ভারী বৃষ্টির পূর্বাভাস Generally cloudy sky with possibility of rain or Thunderstorm

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget