এক্সপ্লোর

Weather Update : মাটি হবে দশমী, একাদশীও ? পুজোর শেষলগ্নে চোখ রাঙাচ্ছে বৃষ্টি-অসুর

Durga Puja Rain Update : আবহাওয়া দফতর সূত্রে খবর, একাদশীর সন্ধেতে বাংলাদেশের উপকূল পেরবে ঘূর্ণিঝড়। তার পর থেকে ধীরে ধীরে কাটতে পারে দুর্যোগের মেঘ।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : পুজোর (Durga Puja 2023) শেষবেলায় বৃষ্টি-অসুরের দাপাদাপি। দুপুর গড়াতেই ভিজল নবমীর কলকাতা। দক্ষিণবঙ্গে অন্য বেশ কিছু জেলাতেও দুপুর নাগাদ বেশ কিছুটা সময় ধরে ঝমঝমিয়ে হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতেও কালও চলবে বৃষ্টি। একদিকে পুজোর আনন্দ মাটি হওয়ার আশঙ্কা অন্যদিকে অসুর বৃষ্টি আবার ডেঙ্গি বাড়াবে না তো ? চিন্তায় সাধারণ মানুষ থেকে মেয়র।

নবমীর বেলা গড়াতেই বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। জেলা থেকে কলকাতা, কোথাও ঝমঝমিয়ে নামল বৃষ্টি। কোথাও আবার বৃষ্টির সঙ্গে জুড়ল বজ্রপাতের হুঙ্কার।
পুজোর শেষবেলায় বৃষ্টি-অসুরের চোখরাঙানি। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড়ে। যার ফলে কলকাতা-সহ ভিজল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Metrological Department) আশঙ্কা, দশমী ও একাদশীতেও চলবে যে রেশ। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলোতে ঝমঝমিয়ে চলতে পারে বৃষ্টি। 

মহানবমীতে (MahaNabami) যখন পুজোর আনন্দ চেটেপুটে খেতে ব্যস্ত উৎসবপ্রিয় বাঙালি। তখনই যেন তাল কাটতে নামল ঝমঝমিয়ে বৃষ্টি। প্যান্ডেলমুখী স্রোতে যেন হঠাৎ ছন্দপতন।পুজোর শেষবেলায় দুর্যোগের পূর্বাভাস ছিলই। সেই আশঙ্কাকে সত্যি করে নবমীর দুপুরে শুরু হয় বৃষ্টি অসুরের দাপাদাপি। যদিও নবমীর বিকেলে বৃষ্টির রেশ হালকা হতেই কার্যত যেন জনজোয়ার আছড়ে পড়ে প্যান্ডেলে-প্যান্ডেলে। বিভিন্ন মণ্ডপে দেখা যায় মানুষের ভিড়।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে় ক্রমশ এগোবে বাংলাদেশের দিকে। যার প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের (Rain Forecast in South Bengal Districts) একাধিক জেলায়। দশমীতে কলকাতা-সহ দুই ২৪ পরগনা, নদিয়া, দুই মেদিনীপুর-সহ উপকূলবর্তী জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। একাদশীতেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, একাদশীর সন্ধেতে বাংলাদেশের উপকূল পেরবে ঘূর্ণিঝড়। তার পর থেকে ধীরে ধীরে কাটতে পারে দুর্যোগের মেঘ। যদিও এসবরে মধ্যেও স্লগ ওভারে পুজোর আনন্দ চেটেপুটে নিতে ছাতা মাথায় দিয়েই রাস্তায় নামল উৎসবপ্রিয় মানুষ।                                                 

আরও পড়ুন- সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড়ই বলে দেয় রাম আছেন আমাদের অন্তরে, মন্তব্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?
Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget