এক্সপ্লোর

Weather Update : ভোর থেকেই ঝিরি ঝিরি, দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় ভারী বৃষ্টির সম্ভাবনা

Rain Update : জুলাইয়ের শেষ, শ্রাবণের প্রথম সপ্তাহ পার। অবশেষে কি মুখ তুলে তাকাল বৃষ্টি ? সপ্তাহের শুরুতে সকাল থেকেই আকাশ মেঘলা। সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের (South Bengal) ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা (Heavy Rain Prediction)। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের ওপরের ৫ জেলাতেও আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

জুলাইয়ের শেষ, শ্রাবণের প্রথম সপ্তাহ পার। অবশেষে কি মুখ তুলে তাকাল বৃষ্টি ? সপ্তাহের শুরুতে সকাল থেকেই আকাশ মেঘলা। সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এ সপ্তাহে বৃষ্টি বাড়বে রাজ্যে।

কোন জেলায় কেমন বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার বৃষ্টি কিছুটা কমবে। ফের বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, অক্ষরেখার অবস্থানের সুবাদেই দক্ষিণবঙ্গে বৃষ্টির আধিক্যের সম্ভাবনা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে। সোম ও মঙ্গলবার বৃষ্টি কিছুটা কম হবে। বুধবার থেকে ফের উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।

তবে এই বৃষ্টিতে জুলাইয়ে বৃষ্টির ঘাটতি মিটবে না বলে আবহাওয়া দফতর সূত্রে দাবি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় ৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল। অন্যদিকে, দক্ষিণবঙ্গে এই সময়ে বৃষ্টি ঘাটতির পরিমাণ ছিল ৪৫ শতাংশ।

আরও পড়ুন- বাড়ছে বৃষ্টির ঘাটতি, নির্জলা জমিতে আমন রোপণের কাজ না হওয়ায় মাথায় হাত জেলার কৃষকদের

দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা

• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা

• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। 
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার

ভিডিও

CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget