এক্সপ্লোর

Weather Updates: কালীপুজোর আগে বঙ্গে হিমেল হাওয়া? না কি ফের বৃষ্টি? কেমন কাটবে দীপাবলির সপ্তাহটি?

Weather Forecast: এও জানান হয়েছে কালীপুজো এবং দীপাবলির সময় শুষ্ক এবং হিমেল হাওয়া বইতে পারে।

কলকাতা: ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি হয়েছে। এখন নিম্নচাপের মেঘ কাটলেও এরই মাঝে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েক জেলায়। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। মাঝে মাঝে সম্পূর্ণ মেঘলা আকাশ এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।  রবিবার থেকে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে।

এও জানান হয়েছে কালীপুজো এবং দীপাবলির সময় শুষ্ক এবং হিমেল হাওয়া বইতে পারে। অত্যন্ত মনোরম পরিবেশে কালীপুজো এবং দীপাবলি উদযাপনের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের তরফে। 

আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, কলকাতাতেও মূলত পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কমবে শহরে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। পূর্বাভাসে এও বলা হয়েছে শুষ্ক আবহাওয়া ক্রমশ ফিরবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে উত্তর-পূর্ব আসাম এবং দক্ষিণ কেরল উপকূলে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি। বৃষ্টির সম্ভাবনা কম।                                            

আজ মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে সম্পূর্ণ মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ থেকে কিছুটা হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। ক্রমশঃ শুষ্ক হবে আবহাওয়া। কালীপুজো এবং দীপাবলিতে এই মরসুমের প্রথম শুষ্ক হিমেল পরশ থাকতে পারে। মূল শীত আসতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ, এমনটাই বলা হয়েছে পূর্বাভাসে।  

দানা’র দুর্যোগ কেটে গেলেও আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েকদিন বৃষ্টি জারি থাকবে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কালীপুজো পর্যন্ত পিছু ছাড়বে না বৃষ্টি। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি ভিজবে। দুই দিনাজপুর এবং মালদাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget