এক্সপ্লোর

Weather Today: মঙ্গল-বুধে দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টি, উত্তরবঙ্গে জারি চরম সতর্কতা! বড় আপডেট আবহাওয়ার

Weather Alert: এদিকে, দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কমবে। কিছু জেলার খুব সামান্য অংশে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার জলীয় বাষ্প বাতাসে বেশি রয়েছে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভেসেছিল বাংলা। তবে বৃষ্টি কমাতে কিছুটা স্বস্তি দক্ষিণবঙ্গে।  আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে। মঙ্গলবার ও বুধবার বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে মৌসম ভবনের। 

উত্তরবঙ্গে আজ ও কাল অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই চার জেলায় বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টি ১১ এবং ১২ আগস্ট। মৌসম ভবনের তরফে বলা হয়েছে, বুধবার ১৩ আগস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। মৌসুমী অক্ষরেখা ফের উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা লুধিয়ানা, নাজিমাবাদ, শাহজাহানপুর, বাল্মীক নগর এবং জলপাইগুড়ির উপর দিয়ে পূর্ব ও উত্তর পূর্ব দিকে এগিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত।

এদিকে, দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কমবে। কিছু জেলার খুব সামান্য অংশে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে।  মঙ্গলবার জলীয় বাষ্প বাতাসে বেশি রয়েছে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।  বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে।

বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের দিকের জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে। 

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের দিকের জেলাতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে দক্ষিণবঙ্গে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের দুয়েক জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে।

উত্তরববঙ্গে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অতি ভারী বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি দার্জিলিং কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দিনাজপুর এবং কোচবিহারে। বুধবার উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।

বৃহস্পতিবারে বিক্ষিপ্তভাবে দু এক জেলায় ভারী বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে উত্তরবঙ্গে। তবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গায় হতে পারে।

কলকাতায় আজ স্বাভাবিকের ওপরে থাকবে তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি কম, আর্দ্রতা জনিত অস্বস্তির সম্ভাবনা বেশি। আগামী কয়েক দিন কমবে বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। ক্রমশ তাপমাত্রা সামান্য বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটা বাড়বে।  এই সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget