এক্সপ্লোর

Kunal Ghosh In Web Series : ওয়েব সিরিজে কুণাল ঘোষ !মাও নেত্রীর ভূমিকায় সোহিনী

Kunal Ghosh On OTT : তৃণমূল মুখপাত্রের লেখা থ্রিলার-উপন্যাস অবলম্বনে তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ। 

কলকাতা : কখনও গানে, কখনও অভিনয়ে বিনোদন দুনিয়ায় বেশ কিছুদিন ধরেই নজর কাড়ছেন মদন মিত্র। মিউজিক অ্যালবামের ভিডিওতেই নেটদুনিয়ায় ঝড় তুলেছেন তৃণমূলের 'কালারফুল' নেতা। আবার  ওয়েব সিরিজে দাপটে অভিনয় করেছেন রাজ্যের আরেক মন্ত্রীও। 'আবার প্রলয়' য়ে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক পুলিশ আধিকারিকের চরিত্রে পর্দা কাঁপিয়েছেন তিনি। এবার ওয়েব সিরিজে কুণাল ঘোষ।

বারুদে ঠাসা বঙ্গ রাজনীতিতে তিনি বরাবরই শাসক-দুর্গের গোলন্দাজ। তিনি বিরোধীদের কড়া আক্রমণের মুখে তৃণমূলের অন্যতম ডিপেন্ডেবল ফরওয়ার্ড। ঘাসফুলের মিস্টার ডিপেন্ডেবল  কুণাল ঘোষ ( Kunal Ghosh ) এবার ওয়েব সিরিজে ( Kunal Ghosh Web Series ) !

না অভিনয় নয় ! তৃণমূল মুখপাত্রের লেখা থ্রিলার-উপন্যাস অবলম্বনে তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ। বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে 'লহু' নামের ওই ওয়েব সিরিজ। কুণাল ঘোষের লেখা উপন্যাস অবলম্বনে তৈরি ওয়েব সিরিজে, এক অন্তঃসত্ত্বা মাওবাদী নেত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোহিনী সরকারকে। ওয়েব সিরিজে সোহিনীর বিপরীতে জুটি বাঁধবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। নিজের এক্স হ্যান্ডলেও এই খবর শেয়ার করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। 


সিরিজের বিষয়বস্তু কী ?  বাম জমানার শেষ দিকে রাজ্যের জঙ্গলমহলে মাওবাদী সন্ত্রাস, একের পর এক খুন, অপহরণ - আতঙ্কের দিনের কথা লেখকের দৃষ্টিতে ধরা হবে। প্রাক্তন সাংসদ ও তৃণমূল নেতা কুণাল ঘোষও আগুন ঝরানো সেই সময়কে কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। আর সেই মাওবাদীর সূত্র ধরেই রহস্যের জাল বুনেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কুণাল ঘোষের 'পথ হারাবো বলেই'  উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজ তৈরি করছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। 

১৮ নভেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা। কলকাতা ছাড়াও শিলিংয়ের নানা জায়গায় চলবে শ্যুটিং। জঙ্গলের আস্তানা ছে়ড়ে নদিয়া জেলার একটি শহরে আশ্রয় নিয়েছে এক মাওবাদী নেত্রী। ছদ্ম পরিচয়ে থাকা সেই মাওবাদী নেত্রীকে ধরতে স্পেশাল ব্রাঞ্চের এক অফিসারকে লাগিয়েছে পুলিশ। শেষ পর্যন্ত কী হবে?  কুণাল ঘোষের লেখা উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক  রাহুল মুখোপাধ্যায়। আর এভাবেই এপার বাংলার মাওবাদী কেন্দ্রিক গল্প তৈরি হতে চলেছে ওপার বাংলার OTT প্ল্যাটফর্মে।                           

‘কিশমিশ’, ‘দিলখুশ’-এর মতো ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায়। তাঁর এই ছবির মূল উপজীব্য রহস্য । একটি নির্দিষ্ট সময়কালের প্রেক্ষাপটে তৈরি হবে এই গল্প। রহস্যে মোড়া এই সিরিজ দেখতে শুরু করলে শেষ না করে ওঠা মুশকিল হবে, এমন ধারণা কুণালের ক্লোজ-সার্কিটের। 

ছোটবেলার ছবিতে ৮ বলিউড তারকা, ক্যাপশন না পড়ে দেখুন তো চিনতে পারেন কি না

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget