এক্সপ্লোর

Dengue : প্রতিদিন করে ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন প্রায় হাজার জন !

West Bengal Dengue : ৫ দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০ হাজারের কাছাকাছি চলে গেছে। 

ঝিলম করঞ্জাই, কলকাতা: গতবছর এই সময়টায় জনজীবন গ্রাস করেছিল করোনার ( Coronavirus ) আতঙ্ক! এক বছর কেটেছে! কিন্তু আতঙ্কের অন্ধকার কাটেনি! এখন উদ্বেগের কারণ ডেঙ্গি ( Dengue ) ! রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তা রীতিমতো দুশ্চিন্তার। এখনও অবধি ৫০ হাজারের কাছাকাছি মোট আক্রান্ত! ৭০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। হাসপাতালগুলিতে বাড়ছে ডেঙ্গি আক্রান্তদের ভিড়। 

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া , জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের ডেঙ্গি পরিস্থিতির দিকে বাড়তি নজর দিয়েছে স্বাস্থ্য দফতর ও প্রশাসন। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে যে পরিসংখ্যান উঠে আসছে, সেই অনুযায়ী প্রতিদিন প্রায় হাজার জন করে ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন। 

ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি
গত ২৭ অক্টোবর রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৪২ হাজার ৬৬৬। ৫ দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০ হাজারের কাছাকাছি চলে গেছে। রাজ্যের পুরসভা ভিত্তিক এলাকার মূল্যায়নে দেখা যাচ্ছে, গত দেড় মাস ধরে, প্রত্যেক সপ্তাহে, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নিরিখে প্রথম স্থানে থাকছে কলকাতা পুরসভা এলাকা।

পুরসভার ১, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর বরোয় ডেঙ্গি সংক্রমণের বৃদ্ধির হার বেশি। তাই ওই ৬টি বরোর দিকে বাড়তি নজর রাখছে প্রশাসন। জেলাগুলির নিরিখে, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। চলতি সপ্তাহে মুর্শিদাবাদেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হঠাৎ বৃদ্ধি পায়। সেখানে স্বাস্থ্য দফতরের একটি বিশেষ মনিটরিং টিম পাঠানো হয়েছে। 

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ৪ সপ্তাহে মুর্শিদাবাদের লালগোলা অঞ্চলে ডেঙ্গি সংক্রমণ সর্বাধিক। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন স্বাস্থ্য সচিব। সূত্রের খবর, দক্ষিণ কলকাতায় সংক্রমণ বৃদ্ধির হার নিয়ে বিশদে আলোচনা হয়েছে।

ঠিক হয়েছে, গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালাতে হবে। করোনার সময় চিকিৎসকদের পরামর্শ ছিল, দ্রুত টেস্ট করান। এবার ডেঙ্গি সংক্রমণের ক্ষেত্রেও দ্রুত সেই টেস্টের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

 কলকাতা থেকে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ থেকে হাওড়া, মারাত্মকভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

  • সব থেকে ভয়ানক পরিস্থিতি উত্তর ২৪ পরগনায়। এক সপ্তাহে সেখানে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন, ১ হাজার ১৬৬ জন।
  • দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ। ৭ দিনে, নবাবের জেলায় আক্রান্ত, ৮৬৪ জন।
  • তৃতীয় স্থানে কলকাতা। এক সপ্তাহে আক্রান্ত ৬৮১ জন।

পুর এলাকায়, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নিরিখে রাজ্যে প্রথম স্থানে কলকাতা। এক সপ্তাহে আক্রান্ত হয়েছে ৬৮১ জন। মোট আক্রান্তের সংখ্যা, প্রায় সাড়ে ৫ হাজার। এর মধ্যে ১২ নম্বর বরোয় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। ১ হাজার ১২৮। এরপরই রয়েছে ১০ নম্বর বরো। সেখানে আক্রান্ত ৮৫৬।

কলকাতার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে ব্যারাকপুর ও হাওড়া পুরসভার পরিসংখ্যানও। ব্যারাকপুরে এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৪০৮ জন। হাওড়ায় ২৩১ জন। ব্লকস্তরে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি মুর্শিদাবাদে। লালগোলা ব্লকে এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১৮০জন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, রয়েছে প্রোমোটরের থেকে ব্যাপক তোলাবাজির উল্লেখ
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, রয়েছে প্রোমোটরের থেকে ব্যাপক তোলাবাজির উল্লেখ
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget