এক্সপ্লোর

West Bengal Assembly: অধিবেশনে নেই, অথচ ভোট পড়ল শুভেন্দু-মিহিরের নামে, ছাপ্পাভোটে অভিযুক্ত এ বার বিজেপি

West Bengal Agriculture (Amendment) Bill: পশ্চিমবঙ্গ কৃষি সংশোধনী বিল পাসের জন্য ভোটাভুটি হচ্ছিল। ভোটের পর দেখা যায়, বৈদ্যুতিন মেশিনে ভোট পড়েছে, ১৭৫ টি। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, জয়দীপ হালদার, কলকাতা: বিধানসভায় (West Bengal Assembly) বিল নিয়ে ভোটাভুটিতে ফের বিভ্রাট। গরহাজির দুই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), মিহির গোস্বামীর (Mihir Goswami) নামেও পড়ল ভোট! রিগিং কারচুপির অভিযোগে তদন্তের দাবি তুলেছে তৃণমূল (TMC)। পাল্টা ছাপ্পা ভোটের অভিযোগে সরব বিজেপি (BJP)। হয়তো টেকনিক্যাল ভুল, বললেন অধ্যক্ষ।

এ বার ভোট কারচুপির অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে

বিধানসভায় ফের ভোট-বিতর্ক। অধিবেশনে না থাকলেও শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামীর নামে ভোট পড়েছে বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, রিগিং করেছে বিজেপি। গেরুয়া শিবিরের পাল্টা অভিযোগ, ভোট মেশিনে কারচুপি হয়েছে। 

বৃহস্পতিবার বিধানসভায়, পশ্চিমবঙ্গ কৃষি সংশোধনী বিল (West Bengal Agriculture Amendment Bill) পাসের জন্য ভোটাভুটি হচ্ছিল। ভোটের পর দেখা যায়, বৈদ্যুতিন মেশিনে ভোট পড়েছে, ১৭৫ টি। তার মধ্যে সরকারের পক্ষে ১২০ এবং বিজেপি- পক্ষে ৫২টি। দুই বিধায়ক অনুপস্থিত ছিলেন। ভোট দেননি এক জন। 

এই ফলাফল দেখে বিজেপি দাবি করে, বিধানসভায় তাদের ৫৩ জন বিধায়ক উপস্থিত রয়েছেন। সেক্ষেত্রে বিজেপির পক্ষে ৫২টি ভোট হয় কী করে, প্রশ্ন উঠছে। এর পরই স্পিকার বিশদ ফলাফল চেয়ে পাঠান। বিজেপি সদস্যদের নাম ধরে ডাকতে থাকেন, তখনই দেখা যায়, শুভেন্দু অধিকারী এবং মিহির গোস্বামীর নামে ভোট পড়েছে। অথচ দুই বিজেপি বিধায়কই নেই অধিবেশনে ছিলেন না। 

আরও পড়ুন: Kolkata News: কী হাল ত্রিফলার? রিপোর্ট চাইলেন মেয়র ফিরহাদ হাকিম

গত সোমবার, আচার্য বিলের ভোট গণনার দিনও বিধানসভায় ভোটাভুটিতে বিভ্রান্তি তৈরি হয়। বিজেপির ১৭টা ভোট চলে যায় তৃণমূলের ঘরে। তাই নিয়ে ব্যাপক ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিল বিজেপি। যদিও অধ্যক্ষ জানিয়েছিলেন, বিধানসভার এক আধিকারিকের ভুলে এটা হয়েছে। তা সঙ্গে সঙ্গে সংশোধনও করে নেওয়া হয়। 

এ বারের ঘটনার পর বিজেপিকে চেপে ধরেন তৃণমূল বিধায়করা। বিধানসভার ভিতর ভোট চোর ভোট চোর স্লোগান ওঠে। মন্ত্রী অরূপ বিশ্বাস অধ্যক্ষের উদ্দেশ্য বলেন, "কারচুপির তদন্ত করা হোক।" 

অন্যদিকে, বিজেপি বিধায়করা বোঝাতে থাকেন, তাঁরা এর সঙ্গে যুক্ত নন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "মুখ্যমন্ত্রীকে ছাপ্পাশ্রী দেওয়া উচিত। আগে বাইরে ছাপ্পা দিতেন, এখন বিধানসভাতেও ছাপ্পা দিচ্ছেন।"

পশ্চিমবঙ্গ কৃষি সংশোধনী বিলকে ঘিরে তরজা

শেষ পর্যন্ত হাল ধরেন অধ্যক্ষ। ইলেটকট্রনিক ভোটিং মেশিং এবং স্লিপ, দুইয়ের মাধ্যমেই ভোট করিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত, স্লিপের ভোটটিকে চূড়ান্ত বলে ধরা হয়। স্লিপে সরকারের পক্ষে ভোট যায় ১২১টি। বিজপি-র পক্ষে ভোট পড়ে ৫৩টি।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget