এক্সপ্লোর

Ranaghat Assembly Bypoll Result : তৃণমূলের মুকুটে পালক জুড়লেন মুকুটমণি, লোকসভায় হেরেও রাণাঘাট দক্ষিণে উপনির্বাচনে ছিনিয়ে নিলেন জয়

মুকুটমণি জয়ের ক্রেডিট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে।

আবীর দত্ত, রানাঘাট : রানাঘাট দক্ষিণ উপনির্বাচনে ৩৮ হাজারের বেশি ভোটে জয় পেলেন মুকুটমণি অধিকারী। এই মুকুটমণিকে ঘিরে নানা রকম বিতর্ক ছিল। ২০২৪ লোকসভা ভোটের আগেই  বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুটমণি এবার লোকসভা ভোটে হেরে গেলেও উপনির্বাচনে তৃণমূলের ভরসা রাখলেন। জয় পেলেন বড় ব্যবধানে। জয়ের ক্রেডিট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। 

মুকুটমণি বলেন, 'বিজেপির ১৮ জন সাংসদ কাজ করেননি। আমোদ প্রমোদে মন দিয়েছেন। তাই এই ফল।' উপরন্তু ভগবান পুরুষোত্তম রামকে নিয়েও রাজনীতি করেছে বিজেপি, এই বলে নিজেরই প্রাক্তন দলকে খোঁচা দেন মুকুটমণি। 'শান্তিপুরে গেরুয়া জঙ্গি ঢুকিয়েছিল'বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। তাঁর বিস্ফোরক অভিযোগ, 'BJP সেন্ট্রাল ফোর্সকে যথেচ্ছভআবে ব্যবহার করেছে। সেন্ট্রাল ফোর্স মহিলাদের উপরও লাঠিচার্জ করেছে। ' 

রানাঘাট দক্ষিণও মতুয়া অধ্যুষিত আরেক বিধানসভা কেন্দ্র । সেখানেও লড়াই ছিল ত্রিমুখী।এখানে মুকুটমণির বিরুদ্ধে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মনোজকুমার বিশ্বাস। সিপিএমের হয়ে লড়াইয়ে ছিলেন অরিন্দম বিশ্বাস। ২০২১-এর বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণ আসনে বিজেপির প্রতীকে জয়ী হয়েছিলেন মুকুটমণি অধিকারী। এবারের লোকসভা ভোটে রানাঘাট আসন থেকে বিজেপির থেকে টিকিট না পেয়ে অসন্তুষ্ট হন তিনি। লোকসভা ভোটের ঠিক আগে তাই গত মার্চে যোগ দেন তৃণমূলে। তৃণমূলের টিকিটে, রানাঘাট লোকসভা আসন থেকে ভোটে দাঁড়ান। কিন্তু বিধায়ক মুকুটমণির লোকসভায় যাওয়া হয়নি। বিজেপির জগন্নাথ সরকারের কাছে, প্রায় ১ লক্ষ ৮৭ হাজার ভোটে পরাজিত হন তিনি। সেই মুকুটমণিকে রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে উপনির্বাচনে ফের প্রার্থী করে তৃণমূল। লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে রানাঘাট দক্ষিণে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু উপনির্বাচনে ফল গেল উল্টে।     

সকাল থেকেই এই কেন্দ্রে একটু একটু করে ব্যবধান বাড়ান মুকুটমণি। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আরও ২ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় পেয়েছে তৃণমূলই।  বাগদায় ৩০ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। রায়গঞ্জ উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। রায়গঞ্জ উপনির্বাচনে ৪৯ হাজার ৫৩৬ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর। মানিকতলায় ১৩ রাউন্ডের শেষে ৩৫ হাজার ৪৪২ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূলই। অর্থাৎ জয় শুধুই সময়ের অপেক্ষা। 

আরও পড়ুন : 

উপনির্বাচনেও সবুজ বিপ্লব, প্রায় হাফ সেঞ্চুরি ব্যবধানে রায়গঞ্জে জয় পেলেন কৃষ্ণকল্যাণী

    

 

সেরা শিরোনাম

News Live Updates: ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget