এক্সপ্লোর

Assembly Class for MLA's : বিধানসভায় ক্লাস, সই করেও নাম কাটলেন বিজেপির বিধায়ক, চলল তরজা

Bankim Ghosh : প্রথমে গিয়ে সই করার পরও নাম কেটে এলেন বেরিয়ে। পরে আবার বিজেপি সতীর্থদের সঙ্গে ক্লাসে গেলেন বঙ্কিম ঘোষ।

ঊজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা : বিধানসভার (West Bengal Assembly) ভিতরে বিধায়কদের ভূমিকা নিয়ে ওরিয়েন্টেশন কোর্স (Orientation Course) ! সেই কোর্সে প্রথমে যোগ দিলেও, দলের কোনও বিধায়ককে দেখতে না পেয়ে বেরিয়ে এলেন, বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ ! খাতায় সই করলেও কেটে দিলেন নাম। তাঁর দাবি, এই কোর্সের কোনও গুরুত্বই নেই। অথচ পরে যোগ দিয়ে, এই কোর্সের প্রশংসা করলেন আরেক বিজেপি বিধায়ক (BJP MLA) মনোজ টিগ্গা। 

আচরণ হবে কেমন ? বোঝাতে ক্লাস

বিধানসভার ভিতরে বিধায়কদের আচরণ কেমন হবে, তা নিয়ে শিক্ষা দান। সেখানে শিক্ষকের ভূমিকায় সৌগত রায়, মানস ভুঁইয়া সহ একাধিক বিশিষ্ট রাজনীতিবিদ। সেই ক্লাসে গিয়ে, অ্য়াটেনডেন্স শিটে সই করেও নাম কেটে দিলেন, বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ (Bankim Ghosh)!

সই করেও কাটলেন বিধায়ক !

এদিন সকাল ১১টা ২০ তে বিধানসভায় শুরু হয় ওরিয়েন্টেশন কোর্স। তখন ছাত্র সংখ্য়া মাত্র ৪০ জন। ছাত্রদের উপস্থিতি দেখে কিছুটা হতাশ হন অধ্য়ক্ষ। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পড়ুয়া কিছুটা বাড়ে। শ'খানেক হয়। এরইমধ্যে ক্লাসরুমে ঢোকেন, চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। অ্য়াটেনডেন্স শিটে সই করেন, এরপরই দেখেন, আশপাশে কোনও বিজেপি বিধায়ক নেই। সঙ্গে সঙ্গে সই কেটে বাইরে বেরিয়ে আসেন। চাকদার বিজেপি বিধায়ক বলেছেন, 'এখানে যা বলা হচ্ছে, ভিতরে গিয়ে তা হবে না। যাঁরা ট্রেনিং দেবে, তাঁদেরকে দেখেছি অপোজিশন হিসেবে কী দুর্বব্য়বহার করেছে। আবার আজকে তারাই অপোজিশনের সঙ্গে দুব্য়র্বহার করছে। এই প্রশিক্ষণের কোনও মানে হয় না।'

সমালোচনার পর ফের ক্লাসে !

এর কিছুক্ষণের মধ্যেই, দেখা যায়, মনোজ টিগ্গা সহ ৪ জন বিজেপি বিধায়ক ওরিয়েন্টেশন ক্লাসরুমের দিকে যাচ্ছেন। তাঁদের সঙ্গে সঙ্গে ঢুকে পড়েন বঙ্কিম ঘোষও। বঙ্কিম ঘোষ এই কোর্সের কোনও গুরুত্বই নেই বলে দাবি করলেও, মনোজ টিগ্গা অবশ্য কোর্সের প্রশংসা করেন। বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেছেন, 'এই ধরণের কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলের থাকা উচিত।' এদিন ৪টে পর্যন্ত চলে বিধানসভার ওরিয়েন্টেশন কোর্স। ২৯৪ বিধায়কের মধ্যে মেরেকেটে শ'খানেক বিধায়ক করলেন সোমবারের এই বিশেষ ক্লাস। প্রসঙ্গত, গত বার রাজ্য রাজনীতিতে নয়া আলোড়ন ফেলে অধিবেশন 'স্থগিত' করেছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়। যা নিয়ে ক্ষোভ দেখান অধ্যক্ষ। রাজ্য-রাজ্যপালের সংঘাতও জোরদার হয়েছিল।

আরও পড়ুন- নজরে নৌশাদের আর্থিক লেনদেন, ভোটের প্রাক্কালে ব্যবসায়ীর সঙ্গে চ্যাট, দাবি কলকাতা পুলিশের

সেরা শিরোনাম

Mamata Banerjee: “আমার এমন দুঃসময় আসেনি, যে লাইব্রেরির বই চুরি করতে হবে”, এবার 'প্রমাণ' চাইলেন মমতা, “না হলে..”, কী হুঁশিয়ারি ?
Mamata Banerjee: “আমার এমন দুঃসময় আসেনি, যে লাইব্রেরির বই চুরি করতে হবে”, এবার 'প্রমাণ' চাইলেন মমতা, “না হলে..”, কী হুঁশিয়ারি ?
Kalyan Banerjee: '২০ জন সাংসদের পদ খারিজ করে দেখিয়ে দেব', প্রতিজ্ঞা থেকে মুখ্যমন্ত্রীর সামনে 'জোড়া চ্যালেঞ্জ', মঞ্চ থেকে হুঙ্কার কল্যাণের
'২০ জন সাংসদের পদ খারিজ করে দেখিয়ে দেব', প্রতিজ্ঞা থেকে মুখ্যমন্ত্রীর সামনে 'জোড়া চ্যালেঞ্জ', মঞ্চ থেকে হুঙ্কার কল্যাণের
Mamata Banerjee : 'আগামীদিনে প্রথম বিশ্বাসঘাতকতা করবে', মমতার নিশানায় কে ?
'আগামীদিনে প্রথম বিশ্বাসঘাতকতা করবে', মমতার নিশানায় কে ?
Kunal Ghosh: “অভিষেক একটু সেলফি হবে ?..”, TMCP-র প্রতিষ্ঠা দিবসে ‘গদ্দারদের’ খোঁচা, পুরনো দিনের কথা মনে করালেন কুণাল
“অভিষেক একটু সেলফি হবে ?..”, TMCP-র প্রতিষ্ঠা দিবসে ‘গদ্দারদের’ খোঁচা, পুরনো দিনের কথা মনে করালেন কুণাল

ভিডিও

Flash Flood in Nepal: চিনে ফের ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১ | China Earthquake
Sange Suman(২৭.০৮.২৬)পর্ব ২ | 'বিজেপিতে তোলাবাজি', মানছেন রূপা, 'ঠিক সময়ে দাওয়াই', বললেন দিলীপ
Sange Suman (২৭.০৮.২৬)পর্ব ১ | বিলবোর্ড ভাঙার অভিযানে বাধা, দু'পক্ষের তুমুল ধস্তাধস্তি, অভিষেক-পুলিশ বচসা
Abhishek Banerjee: অভিষেকের অফিস থেকে তৃণমূলের বিল বোর্ড ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ
Suvendu Adhikari: পুজোর আগে ২০০ জনকে নিয়ে অর্জুন বাহিনী, লালবাজারের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
Sukanta Majumdar: 'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
Abhishek Banerjee: আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
Sovan Chatterjee: আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Embed widget