এক্সপ্লোর

West Bengal Election 2026 : মেয়ের ভয়াবহ মৃত্যুর কাঙ্ক্ষিত বিচার আজও অধরা! এবার ভোটে কাকে চাইছেন 'অভয়া'র মা-বাবা?

RG Kar Case : মনে এখন শুধুই হতাশা আর পড়ে থাকা স্মৃতি । ২০২১ এর বিধানসভা ভোটে মেয়ের সঙ্গে গিয়েছিলেন। ভোট দিতে তাঁরা একসঙ্গেই যেতেন। কিন্তু এবার ... 

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : কয়েক মাস পরই বিধানসভা ভোটের লাইনে দাঁড়াবে পশ্চিমবঙ্গবাসী। ভোটের লাইনে দাঁড়াবেন ওঁরা দু'জনও! কিন্তু এবার আর আগলে নিয়ে যাওয়ার জন্য থাকবে না মেয়ে! ২০২৪ সালের অগাস্ট মাসের এক ভয়াবহ নজিরবিহীন ঘটনা, যা নড়িয়ে দিয়েছিল সারা বিশ্বকে। যা কাঁপিয়ে দিয়েছিল কলকাতার রাজপথ। প্রতিবাদে গর্জে উঠেছিল সারা সমাজ। কত রাত দখল, কত রাজপথ দখল, দিনের পর দিন বিচার চেয়ে অনশন। তবুও শান্তি পাননি একমাত্র মেয়েকে হারিয়ে ফেলা মা-বাবা। 

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ ও খুন হতে হয়েছিল চিকিৎসক মেয়েকে! নৃশংস সেই ঘটনায় ১৮ মাস ধরে ন্যায়বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন অভয়ার মা-বাবা। এদিকে আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এবারের ভোটটা তাঁদের কাছে অন্য একরকম ভোট! সেই 'অন্য ভোট'-এর আগে কী বলছেন মেয়ে হারানো প্রৌঢ় দম্পতি? 

আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল রাজ্যবাসীকে। এক নিমেষে ফাঁকা হয়ে গেছিল এই প্রৌঢ় দম্পতির পৃথিবীটা । তারপর থেকেই নিজেদের অনেকটা গুটিয়ে নিয়েছেন তাঁরা। হতাশ মুখগুলোর একটাই কথা, 'আমাদের কাছে তো ভোটের কোনও মূল্যই নেই। কারণ আমরা ভোট দিতে যাব কিনা সেটা নিয়েই সন্দেহ আছে ! ' চিকিৎসক মেয়েকে নৃশংস ভাবে হারিয়ে ফেলা মায়ের মনে এখন শুধুই হতাশা আর পড়ে থাকা স্মৃতি । ২০২১ এর বিধানসভা ভোটে মেয়ের সঙ্গে গিয়েছিলেন। ভোট দিতে তাঁরা একসঙ্গেই যেতেন। কিন্তু এবার ... 

যে দলই সরকার গড়ুক, ক্ষমতার শীর্ষে যিনিই থাকুন, এখন সব-হারানো-মায়ের একটাই চাওয়া...বিচার, সুবিচার। 'যেই আসুক তার কাছে আমাদের আবেদন থাকবে, শুধু আমার মেয়ের ন্যায়বিচার নয়, আমাদের মেয়ের এই ঘটনা ঘটার পরে নাহলেও দুশোটা ঘটনা ঘটেছে, হাসপাতালের মধ্যে একজন ডাক্তার পরিষেবা দিচ্ছিল, সেখানে ঘটেছে। এই তদন্ত করার জন্য এতদিন সময় লাগার কথা না। এটা যেন দ্রুত আমরা বিচার পাই।'         

মেয়ে আর কোনওদিন ফিরবে না। যে রহস্য রয়ে গেছে, তার কিনারা কি হবে? নাকি এভাবেই দিনে দিনে তলিয়ে যাবে সবটা ? এই উত্তরটুকু আশাতেই তাঁদের দিনযাপন, শ্বাসপ্রশ্বাস।                

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget