এক্সপ্লোর

West Bengal By Elections Result 2024: উপনির্বাচনে রাজ্যে সবুজ ঝড়, ছয়ে ছয় পেল তৃণমূল, দাঁতই ফোটাতে পারল না বিরোধীরা

WB By Polls Result 2024: শনিবার নৈহাটি, সিতাই, হাড়োয়া, মাদারিহাট, মেদিনীপুর এবং তালডাংরা, এই ছয় আসনে উপনির্বাচনের ফলঘোষণা হয়।

কলকাতা: উপনির্বাচনে সাধারণত শাসক-বিরোধী সমীকরণে তেমন রদবদল ঘটে না যদিও। কিন্তু আর জি কর কাণ্ডের জেরে উত্তাল পরিস্থিতির জেরে এবারের ফলাফলে প্রভাব পড়বে মনে করা হয়েছিল। কিন্তু শনিবার ফল প্রকাশিত হতে দেখা গেল, ছয় বিধানসভা কেন্দ্রের সবক'টিতেই জয়ী হল তৃণমূল। এমনকি যে মাদারিহাট এতদিন বিজেপি-র দখলে ছিল, তা-ও ছিনিয়ে নিল জোড়াফুল শিবির। দলের নেতা-কর্মীরা এই জয়ের কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিয়েছেন। যদিও বিজেপি এই ফলাফলকে গুরুত্ব দিতে নারাজ। বরং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁরাই জিতবেন বলে দাবি করেছেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। (West Bengal By Elections Result 2024)

শনিবার নৈহাটি, সিতাই, হাড়োয়া, মাদারিহাট, মেদিনীপুর এবং তালডাংরা, এই ছয় আসনে উপনির্বাচনের ফলঘোষণা হয়। আর সেই ফলাফল সামনে আসতেই দেখা যায়, উপনির্বাচনের ফলাফল ৬-০ হয়েছে। বিপুল ভোটে  জয়ী হয়েছে জোড়াফুল শিবির। বেশ কিছু জায়গায় ফলাফল ২০২১-এর তুলনায়ও ভাল। কোথাও দাঁত ফোটাতে পারেনি বিরোধী দলগুলি। একদিকে মাদারিহাট যেমন হাতছাড়া হয়েছি বিজেপি-র, তেমনই আলাদা আলাদা লড়াই করেও ভোটবাক্সে সুফল তুলতে পারেনি সিপিএম এবং কংগ্রেস। আর এই ফলাফল সামনে আসার পরই ফের রাজ্যে বিরোধীদের রাজনৈতিক কৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। (WB By Polls Result 2024)

যদিও সুকান্ত উপনির্বাচনের পরাজয়কে গুরুত্ব দিতে নারাজ। বরং ভরাডুবির পর সাফাই দিতে শোনা গিয়েছে তাঁকে। সুকান্তর বক্তব্য, "উপনির্বাচনে এরকমই ফল হয়। ২০২৬ সালে রাজ্যে বিজেপি-ই সরকার গঠন করবে। উপনির্বাচন এবং সাধারণ নির্বাচনের মধ্যে ফারাক থাকে।" বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের কথায়, "একচেটিয়া ভোট করায় তৃণমূল। আমরা যেটা জানতাম সেটাই হয়েছে। আমি তো কমপক্ষে জানতামই, প্রচারে গিয়ে বুঝেছি, পরিস্থিতি দেখেছি। জেতার কোনও সুযোগ ছিল না।" তালডাংরা, মাদারিহাটে লড়াই হবে ভেবেছিলেন, কিন্তু তা-ও হল না বলে আক্ষেপও করেছেন দিলীপ। 

নৈহাটির বিধায়ক থাকা পার্থ ভৌমিক এই জয়কে প্রত্য়াশিত জয় বলছেন। কিন্তু ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, বিজেপি-র অর্জুন সিংহ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন। অর্জুনের বক্তব্য, "নির্বাচন কমিশন যে SOP তৈরি করেছে, সেটাই ভুল। যেখানেপ্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্ট একই বিধানসভার। এই SOP না পাল্টালে কিছু ঠিক হবে না। পশ্চিমবঙ্গে ছ'বছর ধরে নির্বাচন কমিশনে বসে আছে, ওকে সরাচ্ছে না। ওয়েবকাস্টিংয়ের নামে প্রহসন হচ্ছে।"

যদিও রাজ্য বিজেপি-র নেতা অনুপম হাজরা দলকেই কটাক্ষ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'মোটামুটি নিশ্চিত বঙ্গ-বিজেপি তাদের ধারাবাহিকতা* বজায় রাখতে পারবে, *হারের'।

এবারে একাধিক জায়গায় জয়ের ব্যবধান ২০২১ সালের নির্বাচনের থেকেও বাড়িয়েছে তৃণমূল। এব্যাপারে রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র জানিয়েছেন,  তৃণমূল ৬-০য় জিতবে বলে আগে থেকেই আঁচ করা গিয়েছিল। হাড়োয়া বনাম সিতাই, কে কাকে টেক্কা দেবে, এটাই আলোচনার বিষয় ছিল। এদিন জয়ের পর সরাসরি নাম না করলেও, তৃণমূল নেতৃত্বের অনেকেই দলকে বদনাম করার চেষ্টা হয়েছে, তার পরও দল সফল হয়েছে বলে মন্তব্য করেন। এ নিয়ে শুভময় প্রশ্ন তুলেছেন। জনমুখী প্রকল্পের কথা না বলে নিজেদের দোষ ঢাকার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana: অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?
অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget