এক্সপ্লোর

Dilip Ghosh : ৬টি আসনেই তৃণমূলের জয়জয়কার, 'এটাই ছিল হওয়ার...আমি অন্তত জানতাম' বললেন দিলীপ

West Bengal By Election Result : সুকান্ত মজুমদার প্রত্যয়ী, ২০২৬ এর বিধানসভা ভোটে বিজেপিই জিতবে ! কিন্তু দিলীপ ঘোষের স্পষ্ট কথা, যা ভেবেছিলাম, সেটাই হল।

 

কলকাতা : ৬ কেন্দ্রের একটিতেও হল না মানরক্ষা।  নতুন কোনও আসন তো জেতা হলই না, বরং  হাতছাড়া হল জেতা আসন, মাদারিহাটও। সিতাই, মাদারিহাট থেকে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা  ৬ আসনেই বিজেপি জয়ের কাছাকাছিও পৌঁছতে পারেনি। উপনির্বাচনে পরাজয়ের ধারা অব্য়াহত বিজেপির। তারপরও সুকান্ত মজুমদার প্রত্যয়ী, ২০২৬ এর বিধানসভা ভোটে বিজেপিই জিতবে ! কিন্তু দিলীপ ঘোষের স্পষ্ট কথা, যা ভেবেছিলাম, সেটাই হল। 'আমি অন্তত জানতাম, এটাই হবে'। 

দিলীপ ঘোষের আমলেই এ রাজ্যে বিজেপি সর্বপ্রথম বড় সাফল্য পায়। ২০২৯ এর লোকসভা ভোটে ৪২ এর মধ্যে ১৮ টি আসন পেয়েছিল বিজেপি । কিন্তু তারপর ২০২১ এর বিধানসভা নির্বাচনের পরে দিলীপ ঘোষকে সরিয়ে রাজ্য সভাপতির দায়িত্ব সুকান্ত মজুমদারের হাতে তুলে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তারপর থেকে বিজেপির ফলাফল নিম্নগামীই। তবুও তাঁর কণ্ঠে আত্মবিশ্বাস , বিজেপি বিধানসভা ভোটে জিতবেই। এখনও তিনি মনে করছেন, 'উপনির্বাচন আর সাধারণ নির্বাচনের মধ্যে তফাত আছে...উপনির্বাচন বলে এরকম হয়েছে...২০২৬-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়বে'। কিন্তু যে রাজ্য সভাপতির হাত ধরে এখনও পর্যন্ত বিজেপি সবথেকে ভাল মার্কশিট পেয়েছে, সেই দিলীপ ঘোষ বললেন, তিনি জানতেন ফল এমনটাই হবে। 

দিলীপের স্পষ্ট বক্তব্য,' ভোট ওরা করায়, ওরাই জিতবে। সিতাইয়ের আগে দিনহাটারও উপনির্বাচন হয়েছিল দেখে নিন। ৯০ শতাংশ ভোট ওরাই পায়। সিতাইতে আমি প্রচার করতে গিয়েছিলাম গ্রামে, লোক অন্য কথা শুনছে না, বলছে ভোট দিতে বেরতে পারব কি না বাড়ি থেকে। এই পরিস্থিতিতে ভোট হয়। তাই আমরাও খুব প্রত্যাশা করিনি সিতাই থেকে। রেজাল্ট সেদিকেই গেছে একচেটিয়া। এটাই ছিল হওয়ার। আমরা যেটা জানতাম সেটাই হয়েছে। আমি তো অন্তত জানতাম। প্রচার করতে গিয়েছি দেখেছি। কম বেশি হতে পারে। কোথাও বেশি ভোটের ডিফারেন্স হয়েছে। হাড়োয়া আর সিতাই, সেখানে তো ভোট ওরা করাবে , যত ইচ্ছে, ওরা জিতবে। তালডাংরা মনে করেছিলাম একটু ভাল হবে। মাদারিহাটেও লড়াই হবে ভেবেছিলাম। '    

২০২৬-এ রাজ্য়ে বিধানসভা নির্বাচন। তার আগে পরাজয়ের গ্লানি  কি মুছতে পারবে বিজেপি ? নেবে কি নতুন কোনও স্ট্র্যাটেজি?                  

আরও পড়ুন :  সরছেন, না কি সরতে হচ্ছে? BJP কি সন্ন্যাসের পথে ঠেলে দিচ্ছে দিলীপকে? জল্পনা বাড়ল তাঁরই মন্তব্যে 

 

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget