এক্সপ্লোর

West Bengal Cabinet Reshuffle: রাজ্য মন্ত্রিসভায় রদবদল, দায়িত্ব বাড়ল একাধিক মন্ত্রীর, পদত্যাগী অখিলের দফতর দেখবেন মমতাই

Mamata Banerjee: কারা দফতরের দায়িত্ব আপাতত নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: রাজ্য মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল। দায়িত্ব বাড়ল একাধিক মন্ত্রীর। অখিল গিরি সম্প্রতি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন। তাঁর হাতে থাকা কারা দফতরের দায়িত্ব আপাতত নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেচ এবং জলপথ বিভাগের বাড়তি দায়িত্ব পেলেন মানস ভুঁইয়া। চন্দ্রিমা ভট্টাচার্যের হাতেও বাড়তি দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। (West Bengal Cabinet Reshuffle)

রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি, রাজ্যের পুলিশমন্ত্রীও মমতা। পাহাড়, স্বরাষ্ট্র বিভাগও তাঁর হাতেই রয়েছে। এবার কারা বিভাগের দায়িত্বও উঠল তাঁর হাতে। এতদিন ভূমি এবং ভূমি সংস্কার দফতরও মমতার হাতেই ছিল। এবার চন্দ্রিমার হাতে পরিবেশ দফতর তুলে দলেন মমতা। এতদিন পরিবেশ দফতরের দায়িত্ব সামলাচ্ছিলেন গোলাম রব্বানি। (Mamata Banerjee)

মানস ভুঁইয়া পেলেন সেচ ও জলপথের বাড়তি দায়িত্ব। জলসম্পদ উন্নয়নের সঙ্গে এবার সেচ ও জলপথের বাড়তি দায়িত্ব সামলাবেন মানস। পার্থ ভৌমিক সাংসদ নির্বাচিত হওয়ায় তাঁর দফতর গেল মানসের কাছে। গোলাম রব্বানি অচিরাচরিত শক্তি দফতরের মন্ত্রী হলেন। দফতর বদল হয়েছে তাঁর। আগে পরিবেশ দফতরে ছিলেন। তথ্য ও প্রযুক্তির সঙ্গে শিল্প পুনর্গঠন দফতরের বাড়তি দায়িত্ব পেলেন বাবুল সুপ্রিয়। রাজ্যপাল সিভি আনন্দ বোস এই রদবদলে অনুমোদন দিয়েছেন। 

আরও পড়ুন: Kolkata Cafe Blast : যোধপুর পার্কে ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ, শাটার উড়ে গিয়ে পড়ল দূরে, দগ্ধ কর্মী

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিধায়কদের অনেককেই দিল্লিতে সাংসদ করে পাঠানো হয়েছে। বিতর্কিত আচরণের জন্য সম্প্রতি পদত্যাগ করতে হয়েছে অখিলকে। সেই মতো রাজ্য মন্ত্রিসভায় রদবদলের ফাইল পাঠানো হয়েছিল রাজ্যপালের কাছে। নবান্নের তরফে ১০ জুলাই-ই ফাইলটি রাজভবনে পৌঁছে দেওয়া হয় বলে খবর। প্রায় একমাস পর তাতে সই করে, মঙ্গলবার সেটি নবান্নে ফেরত পাঠান রাজ্যপাল। 

রাজ্যপাল ফাইলে অনুমোদন দেওয়ার পর, বৃহস্পতিবারই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে রদবদলের কথা জানানো হল। এর মধ্যে বাবুলের দায়িত্ব বাড়ার বিষয়টি সকলেরই নজর কাড়ছে। বিজেপি-তে একসময় কেন্দ্রের মন্ত্রী ছিলেন বাবুল। সেই সময় চাঁচাছোলা ভাষায় তৃণমূল, এমনকি মমতাকেও আক্রমণ করতেন তিনি। পরে তৃণমূলে যোগদান করেন। একসময় সুব্রত মুখোপাধ্যায়ের হাতে থাকা, বালিগঞ্জ কেন্দ্রে তাঁকে প্রার্থী করে জোড়াফুল শিবির। গত কয়েক বছরে তিনি মমতার আস্থাভাজন হয়ে উঠেছেন বলে তৃণমূল সূত্রে খবর।  এবার দায়িত্ব আরও বাড়ল বাবুলের।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget