এক্সপ্লোর

High Court: 'নাম ব্যবহার করে স্বেচ্ছাচারিতা করা হয়েছে', কালা দিবস পালন নিয়ে দ্বিধাবিভক্ত রাজ্য বার কাউন্সিল

Calcutta High Court: সোমবার, বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন আইনজীবীদের একাংশ। দরজা বন্ধ রেখে অন্যান্য আইনজীবী, বিচারপ্রার্থী ও কর্মীদের ঢুকতে দেওযা হয়নি বলে অভিযোগ ওঠে।

সৌভিক মজুমদার ও ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্য বার অ্যাসোসিয়েশনে পর এবার রাজ্য বার কাউন্সিল। কালা দিবস পালন নিয়ে রাজ্য বার কাউন্সিল কার্যত দু’ভাগ হয়ে গেল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে আপত্তির কথা জানালেন রাজ্য বার কাউন্সিলের কার্যকরী কমিটির ৩ সদস্য।


কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট নিয়ে রাজ্য বার অ্যাসোসিয়েশনে ফাটলটা দেখা দিয়েছিল। এবার, আইনজীবীদের কালা দিবস পালন নিয়ে কার্যত দু’ভাগ হয়ে গেল রাজ্য বার কাউন্সিল। সোমবার, বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন আইনজীবীদের একাংশ। দরজা বন্ধ রেখে অন্যান্য আইনজীবী, বিচারপ্রার্থী ও কর্মীদের ঢুকতে দেওযা হয়নি বলে অভিযোগ ওঠে।                                           

 
ওই ঘটনায়, স্বতঃপ্রণোদিতভাবে আদালত অবমাননার রুল জারি করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আইনজীবীরা কেন প্রতিবাদ করতে পারবেন না? আইনজীবীদের বক্তব্য না শুনে কেন রুল জারি হবে? এই প্রশ্ন তুলে সোমবার কালা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বার কাউন্সিল।                                              

আরও পড়ুন, ভুয়ো কল লেটার নিয়ে নিয়োগের ইন্টারভিউতে, পর্ষদের অফিসেই চাকরিপ্রার্থী-মিডলম্যান গ্রেফতার

এবার, এই কালা দিবস পালন নিয়ে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে আপত্তির কথা জানালেন রাজ্য বার কাউন্সিলের কার্যকরী কমিটির ৩ সদস্য। তাঁদের অভিযোগ, কালা দিবস পালনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়নি। রাজ্য বার কাউন্সিলের সব সদস্যকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন চেয়ারম্যান। এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের অধিকার রাজ্য বার কাউন্সিলের নেই।                                              

রাজ্য বার কাউন্সিলের নাম ব্যবহার করে স্বেচ্ছাচারিতা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। এদিকে, হাইকোর্টে বেনজির বিশৃঙ্খলার প্রতিবাদে শনিবার কলকাতায় মিছিলে করলেন, বিজেপিপন্থী আইনজীবী, চিকিৎসক, অভিনেতারা-সহ বিশিষ্টরা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত কালো রংয়ের মাস্ক পরে মিছিল করা হয়।                                                                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: চাঁদার জুলুম, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?
চাঁদার জুলুম, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?
Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget