এক্সপ্লোর

Mamata Banerjee: শাড়ি-হাওয়াই চটিতে মাদ্রিদে জগিং মমতার, শিল্পীর থেকে অ্যাকোর্ডিয়ন চেয়ে বাজিয়েও দেখালেন

Mamata in Madrid: মাদ্রিদ থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে বরাবরের মতোই নীলপাড় সাদা শাড়ি পরে দেখা গিয়েছে মমতাকে। গায়ে জড়ানো ক্রিম রংয়ের শাল।

কলকাতা: স্পেন সফরে মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে দেশের রাজধানী মাদ্রিদের রাস্তায় নেমে এলেন তিনি। বৃহস্পতিবার মাদ্রিদেই লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক রয়েছে মমতার। ওই বৈঠকে উপস্থিত থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। তার আগে মাদ্রিদের রাস্তায় হাঁটতে দেখা গেল মমতাকে। (Mamata in Madrid) 

মাদ্রিদ থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে বরাবরের মতোই নীলপাড় সাদা শাড়ি পরে দেখা গিয়েছে মমতাকে। গায়ে জড়ানো ক্রিম রংয়ের শাল। পায়ে পরিচিত হাওয়াই চটি। একটি জলাশয়ের পাশ দিয়ে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। তৃণমূল জানিয়েছে, মাদ্রিদে সকাল সকাল মর্নিং ওয়াকে বেরোন মমতা। মর্নিং ওয়াকে তাঁকে সঙ্গ দিতে দেখা গিয়েছে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষকেও। সেখানেই থামেননি, শাড়ি-হাওয়াই চটে পরে জগিংও করেন মমতা। তাঁর সামনে বাকিদের পিছিয়েই পড়তে দেখা যায়। ওই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন মমতা। লেখেন, 'তরতাজা সকাল। সকাল সকাল জগিং করলে গোটা দিনের জন্য এনার্জি পাওয়া যায়। প্রত্যেকে সুস্থ থাকুন, ফিট থাকুন'।

আরও পড়ুন: C V Anand Bose: 'নিঃশর্ত ক্ষমা চাইতে হবে,' আচার্যের বিরুদ্ধে আইনি নোটিস ১২ প্রাক্তন উপাচার্যের

শুধু তাই নয়, মাদ্রিদের রাস্তায় স্থানীয় এক সঙ্গীতশিল্পীদে দেখে দাঁড়িয়েও পড়েন মমতা। ওই শিল্পীর হাতে হারমোনিয়ামের মতো দেখতে অ্যাকোর্ডিয়ন বাদ্যযন্ত্র ছিল। সেটি বাজিয়েও দেখেন মমতা। দক্ষ হাতেই 'আমরা করব জয়' বাজান মমতা। মমতার সহযোগীরা তো বটেই, ওই শিল্পীও তাতে আপ্লুত হয়ে পড়েন। 

স্পেন সফরে আজ মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন মমতা। কলকাতা থেকে সাড়ে ৩ ঘণ্টা পিছিয়ে স্পেনের রাজধানী শহর। দুপুরে বাংলার বইমেলা কমিটির সঙ্গে স্পেনের প্রকাশনা সংস্থার কর্তাদের বৈঠক রয়েছে তাঁর।  এর পর সন্ধেয় লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মমতা। সেখানে থাকবেন সৌরভও। লন্ডন থেকে ইতিমধ্যেই মাদ্রিদে পৌঁছে গিয়েছেন সৌরভ। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mamata Banerjee (@mamataofficial)

লগ্নি আনতেই ১১ দিনের স্পেন সফরে গিয়েছেন মমতা। সেই নিয়ে যদিও কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, "পাঁচ বছর অন্তর অন্তর বেড়াতে যান উনি। পাঁচ বছর আগে লন্ডনে গিয়ে পিয়ানো বাজিয়েছিলেন। সেই সুর সুনে কতজন শিল্পপতি বাংলায়ে এসেছিলেন? আসবেও না। যে রাজ্যে অর্থনৈতিক হাব তৈরি হওয়ার কথা, সেখানে মোমের এমন মূর্তি বানানো হয় যে সংশ্লিষ্ট ব্যক্তিও নিজেকেও চিনতে পারবেন না। এমন রাজ্যে শিল্প আসবে না, উনি শিল্প আনতে জানেন না।"

এ ব্যাপারে একই সুর ধরা পড়ে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর গলাতেও। দীর্ঘ ১২ বছরে একটিও শিল্প আনতে পারেননি রাজ্যে, এ বারও কোনও লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি। লগ্নি আনার নামে মমতা অন্য কাজে গিয়েছেন বলেও কটাক্ষ করেন তিনি। যদিও কটাক্ষ কানে তুলতে নারাজ তৃণমূল।

সেরা শিরোনাম

Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

ভিডিও

Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়
Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget