এক্সপ্লোর

Anubrata Mondal Audio Controversy: স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে, অনুব্রত মণ্ডলের কুকথা প্রসঙ্গে জানাল রাজ্য মহিলা কমিশন

West Bengal Commission for Women: বোলপুরের IC-কে অনুব্রত মণ্ডলের হুমকি দেওয়ার ঘটনায়, ইতিমধ্যেই রাজ্য পুলিশের DG-কে চিঠি পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। তাতে অ্যাকশন টেকেন রিপোর্টও পাঠিয়েছে পুলিশ।

কলকাতা: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal Audio Controversy) পুলিশ অফিসারকে হুমকি দেওয়ার ঘটনায়, স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে রাজ্য মহিলা কমিশন। এবিপি আনন্দকে জানালেন কমিশনের চেয়ারপার্সন। জাতীয় মহিলা কমিশনের পদক্ষেপের পর তৎপরতা? তা অবশ্য মানতে নারাজ লীনা গঙ্গোপাধ্যায়।

বোলপুরের IC-কে অনুব্রত মণ্ডলের হুমকি দেওয়ার ঘটনায়, ইতিমধ্যেই রাজ্য পুলিশের DG-কে চিঠি পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। তাতে অ্যাকশন টেকেন রিপোর্টও পাঠিয়েছে পুলিশ। কিন্তু পুলিশ অফিসারকে হুমকি দেওয়ার পর এতদিন কেটে গেলেও, রাজ্য মহিলা কমিশন কী করছে? অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তারা কি আদৌও পদক্ষেপ করতে চাইছে? নাকি তৃণমূলের হেভিওয়েট নেতা বলে, রাজ্য মহিলা কমিশনও অনুব্রত মণ্ডলকে ছাড় দিচ্ছে? এই প্রশ্নগুলোই বারবার তুলেছে বিরোধীরা। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল বলেন, "রাজ্যের মহিলা কমিশন, হিউম্যান রাইটস কমিশন, শিশু কমিশন, এরা কী কাজটা করেন? মোটা টাকা পান, নীল বাতি গাড়ি পান, নিজেদের কাজ আছে, এভাবেই চালাচ্ছেন। তাদের কোনও রোল নেই রাজ্যের মানুষের জন্য।''

স্বতঃপ্রণোদিত মামলা রুজু: এই প্রেক্ষাপটেই অবশেষে রাজ্য মহিলা কমিশনের তরফ থেকে জানানো হল, পুলিশ অফিসারকে হুমকি দেওয়ার ঘটনায় তারাও স্বতঃপ্রণোদিত মামলা করেছে। পুলিশের থেকে চাওয়া হয়েছে রিপোর্ট। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় বলেন, "আমরা জানলাম, এটা FIR হয়েছে এবং অ্যাকশনও হয়েছে তাঁর (অনুব্রত মণ্ডল) বিরুদ্ধে। তারপরে আমরা জানিয়েছিলাম, আমাদেরকে রিপোর্ট পাঠাতে হবে এবং সেটার জন্য পরবর্তীতে সুয়োমটো করা হয়েছে। আমাদের পরবর্তী পদক্ষেপ, রিপোর্টের জন্য অপেক্ষা করব। রিপোর্ট যদি সন্তোষজনক হয়,  নাহলে আমরা আবার বলব, সন্তোষজনক নয়।''

পুলিশের পাঠানো রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। রাজ্য পুলিশের চিঠিতে DG-কে উল্লেখ করেছিল, "এই অডিও ক্লিপে অনুব্রত মণ্ডলকে IC-র মা এবং স্ত্রীর উদ্দেশে অশ্লীল, নোংরা, অপমানজনক ভাষা ব্য়বহার করতে শোনা গেছে। মহিলাদের, বিশেষত একজন সরকারি আধিকারিকের পরিবারের সদস্য়দের বিরুদ্ধে এধরনের হুমকি শুধু নৈতিক এবং সামাজিক অপমান নয়। ভারতীয় ন্য়ায় সংহিতার একাধিক ধারা অনুযায়ী গুরুতর ধর্তব্য়যোগ্য় অপরাধ।" তাহলে কি জাতীয় মহিলা কমিশন পদক্ষেপ করার পর টনক নড়েছে রাজ্য মহিলা কমিশনের? লীনা গঙ্গোপাধ্যায় বলেন, "আমি এটা বলতে পারব না, জাতীয় মহিলা কমিশন ঠিক কবে উদ্যোগ নিয়েছে। আমরা কবে নিয়েছি, আগে পরে। বলতে পারব না। এই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না।''

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget