এক্সপ্লোর

WB Corona Cases: রাজ্যে দৈনিক সংক্রমণ ১৯ হাজার ছুঁইছুঁই, আক্রান্তের শীর্ষে কলকাতা

West Bengal Coronavirus Updates: এদিন করোনা কোপে প্রাণ হারিয়েছেন ১৯ জন। এ নিয়ে রাজ্যে মোট মৃত্যু বেড়ে হল ১৯ হাজার ৮৮৩। 

কলকাতা:  রাজ্যে এই নিয়ে টানা দু'দিন ১৮ হাজারের ওপরে রইল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুসারে, শনিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮০২ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৩০ হাজার ৭৫৯। এদিন করোনা কোপে প্রাণ হারিয়েছেন ১৯ জন। এ নিয়ে রাজ্যে মোট মৃত্যু বেড়ে হল ১৯ হাজার ৮৮৩। 

এদিকে, করোনাকে হারিয়ে রাজ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ১১২ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লক্ষ ৪৮ হাজার ৮২১ জন। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৬২ হাজার ৫৫ জন। গতকালের তুলনায় ১০ হাজার ৬৭১ বৃদ্ধি পেয়েছে। লাফিয়ে বেড়েছে পজিটিভিটির হার। শনিবারের প্রকাশিত বুলেটিন অনুসারে, পজিটিভিটি রেট ২৯.৬০ শতাংশ। সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় মহানগরে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩৩৭ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৮৬ জন। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণাতেও রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ।    

দেশে কোভিডের তৃতীয় ঢেউ বদলে গেল সুনামিতে। ফের একদিনে আক্রান্তের সংখ্যা একলক্ষ ছাড়াল। গতকালের তুলনায় ২১ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন।গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ১৭ হাজার ১০০।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩০২।  

দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৩ লক্ষ ৬৮ হাজার ৩৭২ জন।  এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮৩ হাজার ৪৬৩ জনের মৃত্যু হয়েছে।  শনিবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭১। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬৪ জন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ৮৭৬ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫১৩।

  

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget